স্ট্রিম প্রতিবেদক

আগের দুই মাসের (জুলাই–আগস্ট) তুলনায় দেশের ব্যাংকিং চ্যানেলে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সেপ্টেম্বারের ওয়ার্কার্স রেমিট্যান্স প্রতিবেদন অনুযায়ী, ৩০ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে দ্বিতীয় সপ্তাহে। সেপ্টেম্বরের ৭ থেকে ১৩ তারিখে সেই ৭ দিনে ব্যাংকিং চ্যানেলে ৭৮৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরে (২০২৫–২৬) সেপ্টেম্বরে এ মাসেই সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এর আগে আগস্টে আসা মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২.৪২ বিলিয়ন ডলার এবং জুলাই মাসে এ পরিমাণ ছিল ২.৪৭ বিলিয়ন ডলার।
গত সালের তুলনায়ও বেড়েছে এ বছর সেপ্টেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ। ২০২৪ সালের সেপ্টেম্বরে ২.৪০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে—৩.২৯ বিলিয়ন ডলার।
সেপ্টেম্বরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে। ৩০ দিনে মোট ১.৯৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। প্রাইভেট ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—৬৯৮ মিলিয়ন ডলার।
সরকারি ব্যাংকে মোট রেমিট্যান্স এসেছে ৪৬৬ মিলিয়ন ডলার। সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জনতা ব্যাংকে—১৭০ মিলিয়ন ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকে রেমিট্যান্স এসেছে ২৫৮ মিলিয়ন ডলার এবং বিদেশি কমার্শিয়াল ব্যাংকে আসা রেমিট্যান্সের পরিমাণ ৬.২৪ মিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহ কমেছে একীভূত হওয়ার তালিকায় থাকা পাঁচ ব্যাংকের। সোশ্যাল ইসলামী ব্যাংকে ৪.৫১ মিলিয়ন ডলার এবং এক্সিম ব্যাংকে ১.১৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স আসলেও বাকি তিন ব্যাংক—ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ এক মিলিয়ন ডলারেরও নিচে রয়েছে।
বেসরকারি ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক পিএলসির মাধ্যমে কোনো রেমিট্যান্স এ সময় আসেনি। বিদেশি কমার্শিয়াল ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাদে বাকি সব ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ নগণ্য।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৮ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে