স্ট্রিম প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ‘আলোচিত’ সংসদীয় আসন ঢাকা-১০ এ প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। এর আগে, একই নির্বাচনী এলাকা থেকে ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গুঞ্জন ছিল— বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে এই আসনে নির্বাচন করতে পারেন তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় ধাপে ৩৬ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এ ধাপে ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমকে প্রার্থী ঘোষণা করে দলটি।
এদিকে, গত ৯ নভেম্বর ঢাকা-১০ সংসদীয় এলাকায় ভোটার হওয়ার আবেদন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওইদিন ঢাকা-১০ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন তিনি। পরদিনই ওই এলাকার ভোটার তালিকায় নাম যুক্ত হয় এই ছাত্র উপদেষ্টার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে