‘চিকেনস নেক’ ও বাংলাদেশের উত্তরাঞ্চল: ভারতের পূর্বাঞ্চলীয় থিয়েটার পুনর্গঠন কতটা উদ্বেগেরভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোর হলো এক চরম কৌশলগত সংবেদনশীল ভূখণ্ড, যা সামরিক ও ভূ-রাজনৈতিক দিক থেকে ভারতের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত। এই করিডোরের একদিকে চীন নিয়ন্ত্রিত চুম্বি উপত্যকা, অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত অবস্থিত।
ভারত কেন চিকেনস নেকে নতুন সামরিক ঘাঁটি করেছে, বাংলাদেশের জন্য কী বার্তাভারত চলতি মাসের শুরুতে (নভেম্বর ২০২৫) করিডরের বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তিনটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। আসামের ধুবরির কাছে বামুনিতে, বিহারের কিষাণগঞ্জে এবং পশ্চিমবঙ্গের চোপড়ায়। এসব ঘাঁটির সঙ্গে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ও রাফাল যুদ্ধবিমান।
ইসরায়েলের ‘বিভাজন ও দুর্বল’ কৌশলে কি আরব আমিরাত সুদানকে অস্থিতিশীল করছেসুদানে চলমান সংঘাত শুধু দেশটির সামরিক বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অভ্যন্তরীণ লড়াই নয়। এটি আসলে আঞ্চলিক পরাশক্তিগুলোর স্বার্থের সংঘাতেরও একটি ক্ষেত্র।
কপ-৩০ সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, জলবায়ু বিজ্ঞানের সর্বশেষ খবর কী১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অ্যামাজন অরণ্যের কেন্দ্রস্থলে আয়োজিত এই শীর্ষ সম্মেলনটি প্রতীকীভাবে ব্রাজিলেই ফিরেছে। ১৯৯২ সালে ব্রাজিলেই ইউএনএফসিসিসি-র সূচনা হয়েছিল। তাই এবারের সম্মেলন যেন পূর্ণচক্রে ফিরে আসা এবং ঝুঁকিপূর্ণ বাস্তুতন্ত্র ও জনগোষ্ঠীর সুরক্ষাকে কেন্দ্র করে নতুন করে ভাবার সময়।
বিবিসি কেন বিতর্কিত, আলোচিত ৭টি ঘটনা‘দিস ইজ বিবিসি নিউজ’—এই কণ্ঠস্বর, এই সুর, এই তিন শব্দ শুনলেই বিশ্বের কোটি কোটি মানুষের মনে ভেসে ওঠে এক নির্ভরতার ছবি। একটা সময় সাধারণ মানুষের কাছে বিবিসি শুধু সংবাদমাধ্যম ছিল না, ছিল সত্য ও নিরপেক্ষতার এক বৈশ্বিক মানদণ্ড।
ব্রেন্ট ক্রিসটেনসেনকে কেন বাংলাদেশে রাষ্ট্রদূত করছেন ট্রাম্পঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যখন বিদায় নেন, তখন ছিল জুলাই বিপ্লবের এক উত্তাল সময়। তার প্রায় ১৭ মাস পর নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে জ্যেষ্ঠ কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে।
পে কমিশন কী, কীভাবে কাজ করে, কীভাবে নির্ধারিত হয় বেতনঅন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ গঠন করে। এর লক্ষ্য ছিল ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ভালো বেতনের দাবির প্রেক্ষিতে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর বেতন কাঠামো পুনর্গঠন করা। এটি স্বাধীনতার পর অষ্টম বেতন কমিশন; সর্বশেষ কমিশন গঠিত হয়েছিল ২০১৫ সালে।
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাব্য ফলাফল কীগত শুক্রবার (৭ নভেম্বর) গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তুরস্ক।
মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন: কেন ও কীভাবে তা ঘটেমার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন বলতে বোঝায় দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম ও সেবার আংশিক বা সম্পূর্ণরূপে থেমে যাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থবছরের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। দেশটির পার্লামেন্ট বা কংগ্রেসে বার্ষিক বরাদ্দ বিল অনুমোদন করতে কংগ্রেস সদস্যগণ এর মধ্যে একমত হতে ব্যর্থ হলে এমন অবস্থার সৃষ্টি
সোমালিয়া থেকে সাহারা: তুরস্ক আফ্রিকায় ক্ষমতার মানচিত্র বদলে দিচ্ছে কিআফ্রিকার আকাশে তুরস্কের তৈরি বায়রাক্তার টিবি২ ড্রোনের উপস্থিতি নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বৃহত্তম বিদেশী সামরিক ঘাঁটি গেড়ে বসেছে আঙ্কারা।
মহাকাশ কি যুক্তরাষ্ট্রের আধিপত্যের পরবর্তী ক্ষেত্রঅর্থনৈতিক লাভ ও নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এমন কোনো কাজ নেই যা যুক্তরাষ্ট্র করে না। অতীতে সাম্রাজ্যবাদী মনোভাব থেকে নতুন ভূমি জয় অথবা পরোক্ষ আধিপত্য বিস্তারই ছিল তাদের মূল লক্ষ্য।
ট্রাম্প কি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল আটকে দিতে পারবেননিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়কে বিভিন্ন বিশেষজ্ঞরা দেখছেন গণতন্ত্রের পুনরুদ্ধারের প্রতীক হিসেবে। মামদানির বিজয় কেবল নিউইয়র্কের বাসিন্দাদের জন্যই নয়, যুক্তরাষ্ট্রের সামগ্রিক রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ।
জোহরান মামদানি: ‘কমিউনিস্ট’ না ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টনিউইয়র্কের মেয়র পদে জিতেছেন জোহরান মামদানি। এর পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের টং, সবখানেই তাঁকে নিয়ে কথা হচ্ছে। আধুনিক সময়ে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হওয়ার পাশাপাশি মামদানি প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় মেয়রও বটে।
বিশ্বাসী মুসলিম ও সমাজতন্ত্রী: মামদানি যেভাবে চরম বামপন্থীদের থেকে আলাদামামদানির সমাজতান্ত্রিক নীতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন—ডেমোক্র্যাটিক সোশ্যালিজম আসলে কী, আর কী নয়। নির্বাচনের আগে ট্রাম্প তাঁকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যায়িত করেন। জুন মাসে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মামদানি সরাসরি বলেন, ‘আমি কমিউনিস্ট নই।’
আবার পারমাণবিক পরীক্ষা শুরু হচ্ছে কেন, কার কাছে কত অস্ত্রযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩০ অক্টোবর মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দেন ‘অবিলম্বে’ পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরু করতে। এর মাধ্যমে তিনি ১৯৯২ সালে শুরু হওয়া ৩৩ বছরের স্বেচ্ছা-নিষেধাজ্ঞার অবসান ঘটান।
গরীববাদী মামদানির জয় যেভাবে জায়নবাদী লবির জন্য হুঁশিয়ারিযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে রেকর্ড ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানি। মামদানি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, প্রথম ভারতীয়-উগান্ডান বংশোদ্ভূত এবং সবচেয়ে তরুণ মেয়র। এই বিজয় ডেমোক্রেটিক পার্টির ভেতরেও একটি নতুন ধারা সূচিত করেছে।
ইসরায়েলিরা কেন ফিলিস্তিনিদের জলপাইগাছ ও শস্য নষ্ট করছেঅধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সেই সঙ্গে বেড়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা। তারা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের ও তাদের গাছের ওপর আক্রমণ চালাচ্ছে।