স্ট্রিম এক্সপ্লেইনার /জাতীয় সঞ্চয়পত্রের মুনাফা কেন বাড়ে, কমেজাতীয় সঞ্চয়পত্র হলো সরকারের একটি ঋণ নেওয়ার মাধ্যম। সরকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়। এর বিপরীতে নির্দিষ্ট হারে মুনাফা দেয়। এই মুনাফার হার স্থায়ী নয়। সময় ও পরিস্থিতি অনুযায়ী তা বাড়ে বা কমে। ডাকঘর ও ব্যাংকের মাধ্যমে এসব সঞ্চয়পত্র বিক্রি করা হয়। এতে মুনাফা নিশ্চিত থাকে।
কোনো ব্যক্তি কতদিন নিখোঁজ থাকলে গুম বলা যাবে, কী আছে অধ্যাদেশেসম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুম বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রতিরোধে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
হাইকমিশনারকে তলব: কূটনৈতিক ব্যাখ্যা ও সম্পর্কের নতুন সমীকরণগত কয়েক দিন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল ঘটনাবহুল ও উত্তেজনাকর। কূটনীতির শান্ত জল হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে পাল্টাপাল্টি তলব ও কড়া বার্তা আদান-প্রদানের মধ্য দিয়ে। গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্ট্রিম এক্সপ্লেইনার /পারমাণবিক শক্তি নিয়ে কীভাবে ভাবছে ভারত, মোদীর ‘শান্তি বিলে’ কী আছেপারমাণবিক শক্তি নিয়ে ভারতের পার্লামেন্ট লোকসভায় একটি নতুন বিল পাশ হয়েছে। বিলটির শিরোনাম ‘সাস্টেইনেবল হার্নেসিং অ্যান্ড এডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া (শান্তি) বিল, ২০২৫’ । এই বিল ভারতের জ্বালানি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কারের পর এটিই..
অভিবাসী পরিবার থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে ওবামা-মামদানি-সাদিক খানেরাবর্তমান বিশ্বে, বিশেষ করে পশ্চিমের রাজনীতিতে অভিবাসী বা অভিবাসী বংশোদ্ভূতদের উত্থান এক যুগান্তকারী ঘটনা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা সাম্প্রতিক সময়ে আলোচিত জোহরান মামদানিকে দেখুন। একইভাবে যুক্তরাজ্যের ঋষি সুনাক, টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও সাদিক খানের মতো নেতাদের নামও সামনে
স্ট্রিম এক্সপ্লেইনার /পাকিস্তানি বাহিনীর রণকৌশল যেভাবে মোকাবিলা করে মিত্রবাহিনী১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লড়াই ছিল না। এটি ছিল সামরিক কৌশল প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই যুদ্ধে মিত্রবাহিনী গঠিত হয়েছিল ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে।
সিডনির সমুদ্রসৈকতে হামলাকারীকে প্রতিহত করা কে এই আহমেদঅস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে রবিবার এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক পথচারী সাহসিকতার সঙ্গে হামলাকারীদের একজনকে নিরস্ত্র করেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বলিউডি গোয়েন্দা সিনেমা ‘ধুরন্ধর’ কেন ভারত ও পাকিস্তানে বিতর্কের ঝড় তুলেছেসদ্য মুক্তি পাওয়া একটি বলিউডি গোয়েন্দা সিনেমা ভারত ও পাকিস্তানে প্রশংসা যেমন কুড়াচ্ছে, তেমনি বিতর্কও সৃষ্টি করছে। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ত উত্তেজনাকে নতুনভাবে উপস্থাপন করায় সিনেমাটি আলোচনায় উঠে এসেছে।
মুক্তিযুদ্ধ: ইনসারজেন্সি অপারেশন নাকি কনভেনশনাল যুদ্ধআমাদের স্বাধীনতাযুদ্ধ কি কনভেনশনাল যুদ্ধ নাকি ইনসারজেন্সি অপারেশন? অনেকেরই এই বিষয়ে ধারণা পরিষ্কার নয়। তবে এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে শুরুতেই জানতে হবে ইনসারজেন্সি এবং কাউন্টার ইনসারজেন্সি অপারেশন কী?
স্ট্রিম এক্সপ্লেইনার /জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ নিয়ে বিতর্ক কেনবাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশনের দাবি দীর্ঘদিনের। গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে মানবাধিকার কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে গত ৯ নভেম্বর সরকার একটি অধ্যাদেশ জারি করে। এর ধারাবাহিকতায়
স্ট্রিম এক্সপ্লেইনার /বাংলাদেশে পেঁয়াজের দাম কেন বাড়েবিশ্বের পেঁয়াজ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তবে হেক্টরপ্রতি উৎপাদন এখনো বৈশ্বিক গড়ের তুলনায় কম। বাংলাদেশে গড় উৎপাদন প্রায় প্রতি হেক্টরে ১১ টন ।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা কারা করেছিলেন, পাকিস্তানি জেনারেলদের বই ঘেঁটে যা জানা গেলঅপরাধবিজ্ঞানে একটি তত্ত্ব আছে—‘মিউচুয়াল রিক্রিমিনেশন’ বা পারস্পরিক দোষারোপ। যখন কোনো অপরাধী চক্রের সদস্যরা নিজেদের বাঁচানোর জন্য একে অপরের ঘাড়ে দোষ চাপাতে শুরু করে, তখন তাদের জবানবন্দি থেকেই বেরিয়ে আসে আসল সত্য। একাত্তরে পরাজয়ের পর পাকিস্তানি জেনারেলরা ঠিক এই কাজটিই করেছেন।
স্ট্রিম এক্সপ্লেইনার /ব্যানার, পোস্টার, বিলবোর্ড টাঙানোর বিধান কী, নির্বাচনী আচরণ বিধিতে কী আছেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। নির্বাচন কমিশন এখন রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে।
ভারত মহাসাগরে শক্তির নতুন সমীকরণ: কোয়াড বনাম রেলোস চুক্তিবর্তমানে বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থানান্তরিত হয়েছে, আর ভারত মহাসাগর অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রস্থল। এ অঞ্চলে চীন তার ‘স্ট্রিং অব পার্লস’ কৌশল ও ‘ব্লু ওয়াটার নেভি’ নিয়ে প্রভাব বিস্তার করছে, যা দিল্লির জন্য সরাসরি নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
ইউরোপ কি একা হয়ে পড়ছেবিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউরোপের ভূ-রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের পর এ আলোচনা আরও জোরালো হয়।
স্ট্রিম এক্সপ্লেইনার /বাংলাদেশ কেন ‘ইউরোফাইটার টাইফুন’ কিনতে যাচ্ছে, এই বিমানের বৈশিষ্ট্য কীবাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) তাদের বহর আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শক্তিশালী অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনতে ইতালীয় প্রতিষ্ঠান লিওনার্দো এসপিও’র সঙ্গে চুক্তি করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমানবাহিনী সদর দপ্তরে এই সম্মতিপত্র সই করা হয়।
ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে কী আছে, বিশ্বে কী প্রভাব পড়তে পারেচলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩৩ পৃষ্ঠার নতুন জাতীয় নিরাপত্তা কৌশল (এনএসএস) প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকা সবার আগে’ ধারণাকে কেন্দ্র করে নতুনভাবে সাজানো হয়েছে।