শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬৬। বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর নিয়ে বাতাসের মান ‘মাঝারি’ বলে গণ্য করা হয়।
ইউএনবি

টানা কয়েকদিন ধরেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম। শহরের বাতাস ‘মাঝারি’ মানের। আজ শুক্রবার ছুটির দিনেও সেই ধারা অব্যাহত রয়েছে।
অন্যদিকে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ পাঁচে উঠে এসেছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

গতকাল একই সময়ে ঢাকার স্কোর ছিল ৬৪। তার আগের দিন বুধবারও একই স্কোর নিয়ে ‘মাঝারি’ পর্যায়ে ছিল ঢাকার বাতাস।
সাধারণত বর্ষাকালে ঢাকার বাতাসের মানে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। গত কয়েকদিন ধরে টানা না হলেও কমবেশি বৃষ্টি ঝরেই চলেছে ঢাকাতে। যে কারণে বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কম রয়েছে।
তবে ঢাকার মতোই দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণের শীর্ষে থাকা লাহোর ও দিল্লির বাতাসে লক্ষণীয় অবনতি দেখা গেছে। শহর দুটির বাতাস বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর' হয়ে উঠেছে।
আজ ১৫৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে লাহোর এবং ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম দিল্লি।
একই সময়ে আজ তালিকার শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা, একিউআই স্কোর ২৪২। ২২৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে কাতারের দোহা। গতকাল শীর্ষে থাকলেও ১৬৩ স্কোর নিয়ে আজ তালিকার তৃতীয় স্থানে উগান্ডার কাম্পালা।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

জলবায়ু সংকট মোকাবিলার পরিকল্পনাগুলো যেন কেবল নথিপত্রেই সীমাবদ্ধ না থাকে, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরাসরি তৃণমূল পর্যায়ে কার্যকর হয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৩ দিন আগে
অকারণে হর্ন দেওয়াকে ‘বদভ্যাস’ আখ্যা দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ জনগনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২৩ দিন আগে
রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে পরিবেশ রক্ষায় সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২৪ দিন আগে
শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, হর্ন বাজানো দীর্ঘদিনের বদভ্যাস। এটি পরিবর্তনে আইনের পাশাপাশি মানুষের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে।
১৭ জানুয়ারি ২০২৬