স্ট্রিম প্রতিবেদক

টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর দেশের সোনার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মূল্যবান এই ধাতুর দাম একলাফে কমেছে প্রায় সাড়ে ১০ হাজার টাকা। এর ফলে টানা তিন দিনে সোনার ভরিতে মোট ১৫ হাজার ১৮৭ টাকা হ্রাস পেয়েছে। এতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ টাকার নিচে নেমে এসেছে। সমন্বিত এই নতুন দাম আজ বুধবার (২৯ অক্টোবর) থেকেই কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বাজুস জানিয়েছে, স্থানীয় পাইকারি বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণেই এই বড় দরপতন। এর পাশাপাশি, বৈশ্বিক বাজারে সোনার দরপতনও একটি বড় কারণ। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে, যার প্রভাব দেশের বাজারেও পড়েছে।
বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, বুধবার থেকে বিভিন্ন মানের সোনার দাম হবে—২২ ক্যারেট প্রতি ভরির দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরির দাম ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
উল্লেখ্য, গত সপ্তাহেও প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮ হাজার টাকার বেশি ছিল।
চলতি বছর সোনার দাম মোট ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার এবং কমানো হয়েছে মাত্র ২২ বার। এর আগে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমে।
সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে রুপার দাম—২২ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে