স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সুবিধা বাড়ানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যেকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন আমাদের প্রয়োজন অর্থনৈতিক সম্পর্ককে সেই একই স্তরে উন্নীত করা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ–পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করা হয়েছে।’
এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো হয়নি।’
এ সময় তিনি বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে দর ঠিক করে দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এই হিসাবে আগের দর থেকে ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
১ ঘণ্টা আগে
ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৬ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
২১ ঘণ্টা আগে