স্ট্রিম ডেস্ক

গত ছয় মাসে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মুদ্রার তুলনায় ডলারের মান ১০ শতাংশেরও বেশি কমেছে। বছরের শুরুতেই ডলারের মানে এমন ধস শেষবার দেখা গিয়েছিল ১৯৭৩ সালে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, আগ্রাসী শুল্কনীতি ও ‘একঘরে’ পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা, ডলারের মানের ক্ষেত্রে হয়ে উঠেছে ‘ভূমিকম্পের মতো ঘটনা’।
ট্রাম্পের বাণিজ্যনীতি, মূল্যস্ফীতির শঙ্কা এবং বেড়ে চলা সরকারি ঋণের সম্মিলিত প্রভাব সরাসরি ডলারের ওপর পড়েছে। এ ছাড়া বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্র হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তাতেও ডলার মান হ্রাসে প্রভাব ফেলেছে।
এ দিকে শুল্ক আরোপের নীতিগত সিদ্ধান্ত থেকে ট্রাম্প সরে এসেছে। এর মধ্যে শেয়ারবাজার চাঙ্গা হলেও ডলারের মান কমেছে আশঙ্কাজনকভাবে। ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর বিনিয়োগকারীরা আশার মুখ দেখেছিলেন। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। নতুন প্রশাসন শেষ পর্যন্ত ব্যবসা-বান্ধব না হওয়ায় তৈরি হয় উচ্চ মূল্যস্ফীতির আতঙ্ক।
বিনিয়োগকারীদের ভয় এ শুল্কনীতির কারণে তৈরি মূল্যস্ফীতি সুদের হার দীর্ঘ মেয়াদে বাড়িয়ে দিতে পারে। মার্কিন অর্থনীতিতে ইতিমধ্যে যে দুর্বলতা দেখা দিয়েছে, সে অবস্থায় মার্কিন অর্থনীতি আরও বিপদের মুখে পড়তে পারে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়বে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে দর ঠিক করে দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এই হিসাবে আগের দর থেকে ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
১৭ ঘণ্টা আগে
ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
২ দিন আগে