স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নড়বড়ে অবস্থায় থাকা ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিটি ব্যাংকে পাঁচজন করে কর্মকর্তা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল। তারাই একীভূত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ব্যাংক গঠন করবে।
গতকাল মঙ্গলবার পাঁচ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। একই বিষয়ে ব্যাংকগুলোকে চিঠিও দেওয়া হয়েছে।
ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নিয়ন্ত্রণে, আর বাকি চারটি নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের সাইফুল আলম বা এসব আলম গ্রুপের মালিকেরা। আওয়ামী লীগ সরকারের সময়ে দুজনই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন।
সরকার পরিবর্তনের পর পাঁচ ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। পরবর্তী তদন্তে নানা অনিয়ম ধরা পড়ে। ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সময় ও তহবিল দিলেও তারা তা পারেনি। শেষ পর্যন্ত একীভূত উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আমানতকারীরা চলতি মাসেই দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এসব ব্যাংকের কারও চাকরি যাবে না।’
তিনি জানান, একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটি সরকারি মালিকানাধীন হবে, তবে পরিচালিত হবে বেসরকারি খাতে। ফলে কর্মীদের বেতন বাজারভিত্তিক এবং আমানতকারীদের মুনাফা বাজারমূল্য অনুযায়ী নির্ধারিত হবে।
গভর্নর বলেন, ‘প্রশাসক দেওয়ার পরও ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চলবে। একই সঙ্গে একীভূত প্রক্রিয়াও এগোবে। প্রত্যেক আমানতকারী চাইলে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।’
জনবল থাকবে আগের মতো
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের মোট সাত শত পঞ্চাশটি শাখা আছে। বিদ্যমান জনবলই এসব শাখায় থাকবে। কোথায় শাখা স্থানান্তর করা যায়, তা বাংলাদেশ ব্যাংক যাচাই করবে।
শেয়ারধারীদের কিছুই থাকছে না
শেয়ারধারীদের বিষয়ে জানতে চাইলে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এসব ব্যাংকে যে পরিমাণ ক্ষত হয়েছে, তাতে প্রতিটি ১০ টাকা শেয়ারের মূল্য ঋণাত্মক ৩৫০ থেকে ৪২০ টাকা হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক চর্চা অনুযায়ী শেয়ারধারীরা কিছুই পাবে না। তাদের শেয়ার শূন্য হয়ে গেছে। তাদের কাছে আমরা অর্থ দাবি করছি না, এটাই তাদের ভাগ্য। তবে যারা বন্ডে বিনিয়োগ করেছে, তারা টাকা বা শেয়ার পাবে।
কারা হলেন প্রশাসক
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের প্রশাসক হয়েছেন নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকে পরিচালক মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম দায়িত্ব নিয়েছেন।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে দর ঠিক করে দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এই হিসাবে আগের দর থেকে ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
১ ঘণ্টা আগে
ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৬ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
২১ ঘণ্টা আগে