স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগী দেশ শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার ওপরেও ১৯ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের আপেক্ষিক প্রতিযোগিতামূলক অবস্থান আগের মতোই রয়েছে। অন্যদিকে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার (১ আগস্ট) বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলনে, ‘আমরা সাবধানতার সঙ্গে আলোচনা করেছি যেন আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ এবং সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’
ড. খলিলুর রহমান আরও বলেন, আমাদের পোশাক শিল্পকে সুরক্ষা দেওয়া ছিল অগ্রাধিকার, তবে আমরা মার্কিন কৃষি পণ্যের ওপর ক্রয় প্রতিশ্রুতিও দিয়েছি। এটি আমাদের খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং মার্কিন কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে।’
নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছি। এটি আমাদের পোশাক খাত এবং লাখ লাখ মানুষের জন্য সুখবর। আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতাও ধরে রেখেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগও তৈরি করেছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার ৭০টি দেশের আমদানির উপর সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্কহার ঘোষণা করেছেন। এর আগে ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার সময়সীমা ১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিলেন।
পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। গত মঙ্গল ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা করা হয়।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ ছাড়াও দলে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে দর ঠিক করে দিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এই হিসাবে আগের দর থেকে ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
৫ ঘণ্টা আগে
ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১ দিন আগে