জ্যেষ্ঠ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টানা ১৮ দিনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সব ধরনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শেষ হয়। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটের চূড়ান্ত ক্ষণগণনা।

ঢাকা-৮ আসনে শুরুতে অভিজ্ঞ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সবাই এগিয়ে রাখলেও, দিন যত গেছে চ্যালেঞ্জ ছুড়ছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে কাগজের পোস্টার ঘিরে একটি বিশেষ নির্বাচনী আমেজ তৈরি হতো। তবে এবার সেই পরিচিত দৃশ্যপট বদলে গেছে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে কাগজের পোস্টার নিষিদ্ধ হওয়ায় প্রচারণার জায়গা দখল করেছে কাপড়ের ব্যানার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি কার্যকরে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। নির্বাচনী প্রচারে কাগজের পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে জনপদ।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারের ধরনে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। দেয়ালে কাগজের পোস্টার সাঁটায় দিয়েছে নিষেধাজ্ঞা। তাতে দমে যাননি প্রার্থীরা। বিকল্প বেছে নিয়েছেন।

বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক এমপির ছেলে এবি সিদ্দিক সাজুর স্বতন্ত্র প্রার্থিতা এই আসনের লড়াইকে দুপক্ষের সীমা ছাড়িয়ে নিয়ে গেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায়। ফলে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের (ব্যারিস্টার আরমান) পাশাপাশি বিদ্রোহী প্রার্থী সাজুকে

২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে রাষ্ট্র সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রত্যাশা তৈরি হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে হতাশাজনক চিত্র ফুটে উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চলা আপিল শুনানিতে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে।

প্রথমবারের মতো চালু করা পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভিত্তি ধরে এই ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন উঠেছে।

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বড় কোনো ব্যত্যয় না ঘটলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। নানা ঘাত–প্রতিঘাতের মধ্য দিয়ে নির্বাচনের মাঠে দলটির এই প্রত্যাবর্তন নতুন সম্ভাবনার প্রশ্নও সামনে এনেছে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সিদ্ধান্তের কারণে ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাছাড়া দেশে প্রথমবারের মতো এবার পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। এতে ভোট গণনার কার্যক্রম নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে ইসিকে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। অনেক প্রতিবন্ধী ভোটারের মতোই বহুদিন পর আবার ভোট দিতে আগ্রহী হয়ে উঠেছেন ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজারের ধোবারই গ্রামের বাসিন্দা শাহ আলম। প্রতিবন্ধী হওয়ার কারণে ২০০১ সালের পর আর কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি তিনি।

মামলা চলমান সীমানা-সংক্রান্ত অন্তত ২৭ আসনের। এরই মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়। এ উপলক্ষে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠক। সেখানেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সেই তারিখটি এই সপ্তাহেই জানিয়ে দেওয়া হবে বলে ইসি নিশ্চিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে প্রার্থীদের। এই বিধান রেখে সংশোধন করা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আর পরিবর্তনের আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তায়ন সংক্রান্ত গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—এখন পর্যন্ত এটিই সরকারের নীতিগত সিদ্ধান্ত। একসঙ্গে দুটি ব্যালট পেপারে ভোট নিতে প্রয়োজন হবে অতিরিক্ত সময়। এজন্য আট ঘণ্টা থেকে বাড়িয়ে ভোটগ্রহণের সময় ১০ ঘণ্টা করার একটি প্রস্তাব বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর প্রথম ৩৬ ঘণ্টায় চার হাজার প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। গত মঙ্গলবার রাতে অ্যাপ উদ্বোধনের পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ২৪টি দেশ থেকে চার হাজারের বেশি বাংলাদেশি নিবন্ধন করেন।

বিজিএনের মাধ্যমে বিএনপি তৃণমূল কাঠামোকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে চায়। একই সঙ্গে অনলাইন প্রচার জোরদার করা এবং প্রতিপক্ষের প্রোপাগান্ডা মোকাবিলা করাই এ নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাবিত ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রস্তাবিত এই পরিষদ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, বামপন্থী ও ইসলামিক রাজনৈতিক দলগুলো।

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত জাতীয় পার্টিতে (জাপা) এবার দলের নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ নিয়ে শুরু হয়েছে টানাটানি। অবস্থা এমন দাঁড়িয়েছে, প্রধান নির্বাচন কমিশনারও (সিইসি) নিশ্চিত নন লাঙলের আসল মালিক ভেঙে যাওয়া জাপার তিন উপদলের মধ্যে কোন পক্ষ।

জুলাই সনদে সই অনুষ্ঠানের একদিন বাকি থাকলেও গণভোট এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো।