কামরুল হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল-পল্টন নিয়ে ঢাকা-৮ আসন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের পর আলোচনায় আসনটি। শুরুতে অভিজ্ঞ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সবাই এগিয়ে রাখলেও, দিন যত গেছে চ্যালেঞ্জ ছুড়ছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
অভিজ্ঞতার বিপরীতে গণঅভ্যুত্থানের তরুণ মুখ ঘিরে এখন অন্যতম ‘হাইভোল্টেজ’ আসনে পরিণত হয়েছে ঢাকা-৮। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বয়স ৩০ বছর। অন্যদিকে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের বয়স ৭৪ বছর। আসনে মোট ভোটার প্রায় ২ লাখ ৬৬ হাজার।
এ ছাড়া এখানে লড়ছেন কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা, বাসদের (মার্কসবাদী) এএইচএম রফিকুজ্জামান আকন্দ, ইসলামী আন্দোলনের মুফতি কেফায়েত উল্লাহ কাশফী, বাংলাদেশ জাসদের এএফএম ইসমাইল চৌধুরী, জাতীয় পার্টির জুবায়ের আলম খান, গণঅধিকার পরিষদের মেঘনা আলম, জনতার দলের গোলাম সরোয়ার, সাংস্কৃতিক মুক্তিজোটের রাসেল কবির, ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ারসহ ১১ জন।
রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে আসনের ফলাফল স্থানীয় নয়, বরং জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে বলে জানিয়েছেন ভোটার ও নেতারা।
সরেজমিন দেখা যায়, অলিগলি এখন পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। মির্জা আব্বাসের সমর্থনে বিএনপির নেতাকর্মী পাড়া-মহল্লায় নির্বাচনী ক্যাম্প করেছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে সরকারি কলোনিতে বিএনপির প্রচার বেশ জোরালো।
অন্যদিকে, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছেন। তাঁর ডিজিটাল ক্যাম্পেইন তরুণ ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। নাসীরুদ্দীন নিজেও প্রতিদিন দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছেন।
কমলাপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। কিন্তু একজন সংসদ সদস্য হিসেবে প্রশাসন ও সরকার পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় মির্জা আব্বাস হয়তো এগিয়ে যাবেন।’
মির্জা আব্বাস ঢাকার সাবেক মেয়র ও বিএনপি সরকারের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অনুসারীরা মনে করেন, এই প্রশাসনিক দক্ষতাই তাঁর বৈতরণী পারের সবচেয়ে বড় শক্তি। তবে তরুণ প্রজন্মের ভাবনা ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল সাকিব বলেন, ‘তারুণ্য, উপস্থিত বুদ্ধি ও জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকার কারণে নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের পছন্দের প্রার্থী। নতুন বাংলাদেশ গড়তে তাঁকে চাইছে তরুণরা।’
নির্বাচন ঘিরে প্রধান দুই প্রার্থীর মধ্যে তীব্র হচ্ছে বাকযুদ্ধ। মির্জা আব্বাস তাঁর অবস্থান ভালো দাবি করলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে আমার অবস্থান ভালো। তবে সরকার-সমর্থিত একটি মহল ২০০৮ সালের মতো নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ ব্যক্তিদের বসিয়ে ফলাফল প্রভাবিত করার একটি নীলনকশা লক্ষ্য করা যাচ্ছে।’
অন্যদিকে, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, ‘এখানে ভোট কেনা, কেন্দ্র দখল এবং নির্বাচন কারচুপির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরে বিএনপির লোকজন গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, যাতে তারা ভোটে বিজয়ী হতে পারে।’
গণঅধিকার পরিষদের মেঘনা আলম ঢাকা-৮ আসনের ইতিহাসে প্রথম নারী প্রার্থী। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, নারীদের নিরাপদে কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রীয় ডে-কেয়ার সুবিধা চালু এবং সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা করব।’ মেঘনা তিন মাস অন্তর ‘টাউন হল মিটিং’-এর মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতার অঙ্গীকার করছেন।
নির্বাচিত হলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যোগ্য শিক্ষক নিয়োগ এবং তরুণদের কর্মসংস্থানের জন্য ‘জব লিস্টিং’ প্ল্যাটফর্ম চালুর প্রতিশ্রুতি দিয়েছেন সিপিবির ত্রিদ্বীপ কুমার সাহা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে