ফেনীতে যুবলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার অভিযোগফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়ির সামনে থেকে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে বাড়ির সামনে তার হাত ও গালা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।২৭ জুন ২০২৬
চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যুচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের মৃত্যু হয়েছে।২৪ জুন ২০২৬
ফেনীতে তিন ঘণ্টার প্যারোলে বাবার জানাজায় যুবলীগ নেতা ইয়াছিনফেনীর পরশুরামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। সোমাবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় মধ্যে অংশ নেন তিনি।০২ মার্চ ২০২৬
নাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী কারাগারেনাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এহিয়া চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোর সদর থানা থেকে কঠোর নিরাপত্তায় তাঁকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে একজন আইনজীবীর মৃত্যুর কারণে আজ আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়।২৫ ফেব্রুয়ারি ২০২৬
যশোরে যুবলীগ ‘ক্যাডারের’ বাড়ি থেকে অস্ত্র-গুলি জব্দ, আটক ৪যৌথবাহিনীর একটি দল শনিবার রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশভোলার একটি আবাসিক হোটেল থেকে এক যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের কে জাহান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।২৭ ডিসেম্বর ২০২৫
জামায়াত ইতিহাসে বারবার ক্ষমতার ভাগ নিয়েছে, তাই জনগণ তাদের আর দেখতে চায় নাঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আস্তিনের নিচে গত ১৫ বছর জামায়াতে ইসলামী সংগঠন চালিয়েছে।’ ১০ নভেম্বর ধামরাইয়ে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে ওই অভিযোগ করেন।১১ নভেম্বর ২০২৫
ঝিনাইদহ সদরে ধরা শৈলকুপার যুবলীগ নেতা, মারধরের পর পুলিশে দিল ছাত্র-জনতাশৈলকুপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, যুবলীগ নেতা শামীম মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।০৫ নভেম্বর ২০২৫
ভিডিও ভাইরালতানোরে শিক্ষককে মারধরের পর কোচিং সেন্টার বন্ধ করলেন কয়েকজনতানোরে কোচিং সেন্টারের গিয়ে শিক্ষককে চড়-থাপ্পড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধর করা ওই যুবকেরা আগে আওয়ামী যুবলীগ করলেও বর্তমানে যুবদলের নেতা পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।১৪ অক্টোবর ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম উজ্জ্বল দাস (৪৪)।২৩ সেপ্টেম্বর ২০২৫
জুলাই আন্দোলনকারীদের ওপর গুলিতদন্তের মধ্যেই মুক্তি পেয়ে আত্মগোপনে যুবলীগ নেতা রনিযুবলীগ নেতা রনির মুক্তিতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আদালতের কর্মকর্তা, কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের বিরুদ্ধে রনির মুক্তির বিষয়টি গোপন রাখার অভিযোগ তাঁদের।২৭ আগস্ট ২০২৫