স্ট্রিম সংবাদদাতা

যশোরে একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার গভীর রাতে শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ সংলগ্ন বাড়িটিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, বাড়িটি যুবলীগের সক্রিয় কর্মী মো. আরিফের। সংগঠনটির ‘ক্যাডার’ হিসেবে পরিচিত আরিফের নামে একাধিক মামলা রয়েছে।
সুনির্দিষ্ট তথ্য পেয়ে যৌথবাহিনী অভিযান চালালেও আরিফকে গ্রেপ্তার করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার স্ত্রী, দুই ভাইসহ চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আরিফের স্ত্রী লোপা খাতুন, দুই ভাই জোবায়ের হাসান সাকি ও জাকির হোসেন সাগর এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, যৌথবাহিনীর একটি দল শনিবার রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, রাত সাড়ে ৪টার দিকে আটকদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে