জামায়াতের লক্ষ্য বস্তাপচা রাজনীতির পরিবর্তন: আমিরপচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।
জুলাইয়ের অবদান অস্বীকার লজ্জার: জামায়াত আমিরবেকারদের হাতে ভাতা তুলে দিয়ে জামায়াতে ইসলামী তাদের অপমান করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, কেউ কেউ জুলাইয়ের অবদান অস্বীকার করছেন। যাদের জন্য অনেকে দেশে ফিরতে পেরেছে, জেল থেকে মুক্তি পেয়েছে, নির্বাচনের কথা বলতে পারছে, তাদের অবদান অস্বীকার করা ল
জোট সরকারে একক আদর্শের আধিপত্য থাকবে না: নাহিদ ইসলামজোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ বা নীতি এককভাবে প্রাধান্য পাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানী একটি হোটেলে ইশতেহার ঘোষণার সময় এসব বলেন তিনি।
নতুন দেশ দেখতে মুখিয়ে যুবসমাজ: জামায়াত আমিরযুবসমাজ আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, পরে তাদের হাতে মানুষ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
আর কারও ঘাড়ে ভর করে ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না: জামায়াত আমিরবাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে কারও ঘাড়ে ভর করে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
১৭ বছর মানুষ যে অত্যাচারিত হয়েছে, ১৬ মাসে তার ডেমো দেখা গেছে: আসিফ মাহমুদআসিফ মাহমুদ বলেছেন, ‘৫ আগস্টের আগে ১৭ বছর মানুষকে অত্যাচার, নিপীড়ন, খুন-গুম, জেলখানায় অত্যাচার করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ঠিক তার একটা ডেমো ১৬ মাসে আমরা দেখেছি। ...গ্রামের অলি-গলি থেকে শুরু করে শহর ও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’
নারীদের বন্দি করতে তালা কেনার এত টাকা জামায়াতের নেই: আমিরজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যাটায়ার করে দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নারীদের ঘরে বন্দি করার মতো তালা কেনার এত টাকা তাদের নেই।
এনসিপির নির্বাচনী শিবিরে ‘শরিক-ভীতি’জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে ভোটযুদ্ধে নেমেছে। প্রতীক বরাদ্দের পর দলটির প্রার্থীরা মাঠে থাকলেও, কিছু আসনে শরিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীসহ শরিক ১০ দলের তৃণমূল বাগে না আসলে ‘শাপলা কলি’ চ্যালেঞ্জে পড়বে বলে মনে করছেন তারা।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে এনসিপির নির্বাচনী প্রচার শুরু সোমবারসুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব এবং হ্যাঁ ভোট জয়যুক্ত করার লক্ষ্য সামনে রেখে ১০ দিনব্যাপী নির্বাচনী সফর শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা নিজ প্রার্থীদের আসন এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে পথসভা করব।
৩৯ খেলাপিকে নিয়ে দেশ দুর্নীতিমুক্ত হবে না, বিএনপিকে জামায়াত আমিরনির্বাচনে জয়ী হলে দল ও ধর্মের ঊর্ধ্বে ওঠে দেশকে ফুলের বাগান বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, যাদের ৩৯ জন সংসদ সদস্য প্রার্থী ঋণখেলাপি। তারা কখনো দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না।
বিরুদ্ধপক্ষ নিজেদের দিল্লির সেবাদাসে পরিচিত করেছে: কর্নেল অলিলিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিপক্ষে যারা রয়েছে, তারা নিজেদের ‘দিল্লির সেবাদাস’ হিসেবে পরিচিত করিয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর ধুপখোলা মাঠে ১১ দলের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।
চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়া হবে: জামায়াত আমির১০ দলীয় নির্বাচনী ঐক্য গঠন করলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
বাড়ল জামায়াতের নির্বাচনী ঐক্যের পরিসরজামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে যোগ দিয়েছে আরেকটি দল। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
ঢাকা-৮ আসনহাসিনার সিস্টেমে বসার চেষ্টা উৎখাত করব: নাসীরুদ্দীনবিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা কোনো দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে নই। আমরা ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে। শেখ হাসিনা রেখে যাওয়া সিস্টেমে কেউ যদি বসার চেষ্টা করে, আমরা তাকেও উৎখাত করব।
ঢাকা-১০ভোটাধিকার হরণচেষ্টা হলে জুলাইয়ের মতো প্রতিরোধ: আসিফ মাহমুদনির্বাচনে জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা করা হলে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মতোই আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পেলে ১০ দলীয় নির্বাচনী ঐক্য হাত গুটিয়ে বসে থাকবে না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
রংপর-৪যারা সংস্কার চান না, তারা গোলামী রাষ্ট্রের পক্ষে: আখতার হোসেনআগামী নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ তৈরি হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন বলেছেন, একটি পক্ষ বাংলাদেশকে গোলামির রাষ্ট্র বানাতে চায়।
ঢাকা-১৮ আসনরাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দেওয়ার অঙ্গীকার আরিফুলেরঢাকা-১৮ আসনের (বৃহত্তর উত্তরা) উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ১০ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারের অংশ হিসেবে উত্তরা ১২ নম্বর সেক্টরে পথসভায় এ প্রতিশ্রুতি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সি