স্ট্রিম সংবাদদাতা

১০ দলীয় নির্বাচনী ঐক্য গঠন করলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি—আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না। যারা জনগণের ওপর জুলুম করবে, সরকার গঠন করলে সেই সব চাঁদাবাজ-দুর্নীতিবাজদের হাত ভেঙে দেওয়া হবে।‘
৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ৬ আগস্ট থেকে চাঁদাবাজি ও দখলবাজি করে কিছু লোক নিজেদের ভাগ্য বদলাতে নেমে পড়েছেন। কিন্তু জনগণের ত্যাগের বিনিময়ে আসা এই নতুন বাংলাদেশে কোনো আধিপত্যবাদের স্থান হবে না। দেশের মান-মর্যাদা আর অন্য দেশের কাছে বন্ধক রাখতে দেওয়া হবে না জানান তিনি।
ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, বস্তাপচা রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ বলে এবং সরকার গঠনের জন্য দ্বিতীয় ভোটটি দিয়ে ১০-দলীয় জোটকে বিজয়ী করুন। তিনি প্রতিশ্রুতি দেন, পাবনায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বিজয়ী হলে জনগণকে নেতাদের কাছে ঘুরতে হবে না, বরং নেতারাই জনগণের দ্বারে সেবা নিয়ে যাবেন।
জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের প্রার্থী আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভায় আরও বক্তব্য দেন পাবনার বিভিন্ন আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান, অধ্যাপক হেসাব উদ্দিন, মাওলানা আলী আছগার ও প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে