ঢাকা-১৮ আসন
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৮ আসনের (বৃহত্তর উত্তরা) উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ১০ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারের অংশ হিসেবে উত্তরা ১২ নম্বর সেক্টরে পথসভায় এ প্রতিশ্রুতি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
আরিফুল বলেন, আমার সংসদীয় আসনে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে আমরা প্রস্তুত রয়েছি। আমরা সব ধরনের জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফের ঢাকা-১৮ আসন গড়ব।
তিনি বলেন, ‘আমরা জনগণের প্রত্যেকটি ভোট হিসাব করে সংরক্ষণ করব। নির্বাচনে শান্তিপূর্ণভাবে জনগণ রায় দেবে। কেউ যদি জনগণের শান্তিপূর্ণ ভোটে বাধা দেন। তাহলে আমরা জীবন দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করব।’
আরিফুল আরও বলেন, বৃহত্তর উত্তরায় আমরা দেখতে পাই তীব্র যানজট। উত্তরার অধিকাংশ এলাকা প্রায় ১০ বছর ধরে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও, অনেক জায়গায় নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমরা পুরো ঢাকা-১৮ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করব।
নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে শুক্রবার ১০ দলীয় ঐক্যের প্রার্থীর সমর্থনে উত্তরার একাধিক স্থানে গণসংযোগ হয়েছে। এতে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটের নেতাকর্মী অংশ নেন। পরে জোটের এই প্রার্থী উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেন।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে