১০ দলীয় নির্বাচনী ঐক্যপ্রার্থীরা ‘অবরুদ্ধ’, ৫ আসনে সমঝোতার বাইরে জামায়াতমনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার (২০ জানুয়ারি) । ওই দিন নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করতে যাওয়া দলগুলো শরিকদের জন্য আসন ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছে। তবে সমঝোতা অনুযায়ী ১০ দলীয় নির্বাচনী ঐক্যের বৃহৎ শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচটি আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি।