মির্জা ফখরুল অসুস্থ, বাসায় থেকে নিচ্ছেন চিকিৎসাবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
হাদির খুনিদের দ্রুত হস্তান্তরের দাবি, হামলা-ভাঙচুরের নিন্দা আসিফ মাহমুদেরজুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ করার জন্যই একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব হামলা ও ভ্যান্ডালিজম (ভাঙচুর) চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করলেন তারেক রহমানদেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জামায়াতের বিবৃতিভারতবিরোধী বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানো ভিত্তিহীনসম্প্রতি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সংশ্লিষ্টতাসংক্রান্ত অভিযোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচ
৩০০ আসনে প্রার্থী দিচ্ছে না এনসিপি, শনিবার ঘোষণা হবে আরও ১০০আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শনিবার দ্বিতীয় দফায় ১০০ আসনে প্রার্থী ঘোষণা আসতে পারে।
ঢাকায় বিএনপির প্রার্থীরা, পাচ্ছেন জয়ের ‘দাওয়াই’ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ঢাকায় ডেকে কথা বলছেন বিএনপির নেতারা। ভোটের লড়াই জিততে তাদের দেওয়া হচ্ছে নানা দিকনির্দেশনা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ১০৭ প্রার্থী ‘জয়ের দাওয়াই’ নিয়ে ফিরে গেছেন সংসদীয় এলাকায়।
অভিবাসী পরিবার থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে ওবামা-মামদানি-সাদিক খানেরাবর্তমান বিশ্বে, বিশেষ করে পশ্চিমের রাজনীতিতে অভিবাসী বা অভিবাসী বংশোদ্ভূতদের উত্থান এক যুগান্তকারী ঘটনা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা সাম্প্রতিক সময়ে আলোচিত জোহরান মামদানিকে দেখুন। একইভাবে যুক্তরাজ্যের ঋষি সুনাক, টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও সাদিক খানের মতো নেতাদের নামও সামনে
৩০০ আসনে আট দলের প্রার্থী চূড়ান্ত, ঘোষণা রোববারযুগপৎ আন্দোলনের সঙ্গী সাত দলের সঙ্গে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আগামী রোববার (২১ ডিসেম্বর) এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে দলগুলোর একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। তারা বলছেন, এখন প্রতি আসনে আলাদা প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনী প্রচার চলছে।
ফাঁকা ২৮ আসনের ১৩টিতে লড়বে বিএনপি, চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ২৭২টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এখনো ফাঁকা রাখা হয়েছে ২৮টি আসন। এসব আসনের কিছু যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড় দেবে এবং বাকি আসনগুলো নিজের ঘরেই রাখছে দলটি। বিএনপি সূত্র বলছে, ফাঁকা আসনের অন্তত ১৩টি বিএনপি নিজের ঘরেই রাখতে যাচ্ছে।
দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণা ছড়ানোর নিন্দা হেফাজত নেতারইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ বানিয়ে ঘৃণাচর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনলক্ষ্মীপুরে প্রার্থীর পক্ষে সমাবেশ করায় জামায়াত নেতাকে জরিমানালক্ষ্মীপুরে নির্বাচনি আচরণবিধি ভেঙে দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে সমাবেশের দায়ী জামায়াতে ইসলামীর এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্মীয় মাহফিলে ইসির অনুমতির শর্ত আরোপ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী: মাওলানা আবদুর রব ইউসুফীজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, 'নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল আয়োজনের ক্ষেত্রে অনুমতির শর্ত আরোপ করাকে আমরা ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ এবং দেশের প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের ওপর চাপ হিসেবে দেখছি।'
হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে সরকার: ইনকিলাব মঞ্চইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএনপির ‘রিল-মেকিং প্রতিযোগিতা’, বিজয়ী ১০ জন পাবেন তারেক রহমানের সাক্ষাৎতারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’র আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ১১টি বিষয়ের ওপর ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতাটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকে সংক্ষিপ্ত ভিডিও (রিলস) প্রকাশের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
জামায়াতকে যারা হাওয়া দিচ্ছেন, তাদের মরা মাছির মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে: মনির কাসেমীযারা জামায়াতে ইসলামীকে ‘হাওয়া দিচ্ছেন’, তারা তওবা না করলে মরা মাছির মতো দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।
বিজয়ের আনন্দ ও বেদনামানুষ ব্যষ্টি ও সমষ্টি হিসেবে তার বোধ ও বিশ্বাসের বিশ্বেই বসবাস করতে চায়। তার সব পদক্ষেপকে নিজের নিরিখেই যৌক্তিক ভাবতে ভালোবাসে। দেশ ও সমাজ-সংসারসংক্রান্ত উপলব্ধি ও ক্রিয়া-প্রতিক্রিয়াগুলো যার যার চিন্তাধারা অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। মানসচক্রবালের চৌহদ্দিভেদে দৃষ্টিভঙ্গির তারতম্য হয়ে থাকে।