নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন
স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরে নির্বাচনি আচরণবিধি ভেঙে দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে সমাবেশের দায়ী জামায়াতে ইসলামীর এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই নেতার নাম ও পদবি জানাননি তিনি।
জানা গেছে, আজ বিকেলে পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অভি দাশ ঘটনাস্থলে অভিযান চালায়।
এর আগে ৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, তফশিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে-কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নেবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ স্ট্রিমকে বলেন, ‘প্রায় ২০০ লোক নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করা হয়েছিল। তবে সেখানে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। তাঁর এক সমর্থক ছিলেন। সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে