স্ট্রিম প্রতিবেদক

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, ‘সম্প্রতি এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
নাছির বলেন, ‘যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না বা কটাক্ষ করে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’
ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, ‘তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী অপচেষ্টা রুখতে আদর্শিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই কাজ করতে হবে।’
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় আসলেও সারা দেশে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচার চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ভুল তথ্য ও উসকানির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

ভারত ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ করে বিএনপি নির্বাচন সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২ দিন আগে