জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করলেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২৩: ২৯
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তারেক রহমান ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন।

রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন পাসপোর্ট পাননি। গত বছর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি হিসেবে তাঁকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়েই আসতে হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত