আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: রায় ৫ ফেব্রুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশের স্তূপ করে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে আগামী বৃহস্পতিবার।
বাবা-ছেলের দ্বন্দ্বে বন্ধ ইউরোপিয়ান ইউনিভার্সিটি, বিপাকে হাজারো শিক্ষার্থীবাবা ও ছেলের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর গাবতলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির ৬ হাজারের বেশি শিক্ষার্থী।
নির্বাচন ঘিরে তৎপর সন্ত্রাসীরা, সতর্ক গোয়েন্দা সংস্থাআগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে জয়-পরাজয়ের এলাকাভিত্তিক লাভ-ক্ষতির হিসাব কষছে পলাতক শীর্ষ সন্ত্রাসীরাও। রাজনৈতিক নেতাদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তারা গোপনে সক্রিয় হয়ে উঠেছে।
বাড্ডায় দুই বাসের মধ্যে চাপা পড়ে প্রাণ গেল ব্যাংককর্মীররাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের মধ্যে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি বেসরকারি ব্যাংক ইউসিবি’র সাপোর্ট স্টাফ ছিলেন।
দেশে ফিরেই দুর্বৃত্তের খপ্পরে, সড়কে পড়ে ছিলেন অচেতনরাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সড়ক থেকে এক প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন পথচারীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে তাঁকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তেজগাঁওয়ে তাসলিমার ‘ওপেন মাইক’ অনুষ্ঠান, সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলাপ‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগান নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় ‘ওপেন মাইক’ অনুষ্ঠান শুরু করেছেন তাসলিমা আখতার। তিনি ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘মাথাল’ প্রতীক নিয়ে।
শ্যামপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহতরাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাজওয়ার রহমান অর্ক (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
মাঠে খেলতে আসায় কানে ধরিয়ে উঠবস: ক্ষমা চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্রেরগতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের দক্ষিণ-পূর্ব কোনায় প্রায় ৩০ জন কিশোর-তরুণ সারিতে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছেন। তাঁদের সামনে একটি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র চাকমা।
বায়ুদূষণের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৬২, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত।
ঢামেক হাসপাতালের ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যুঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নাজনীন আক্তার (২০)। নিহত নাজনীনের মা পারভীন আক্তারের দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।
জবির প্রশাসনিক ভবনে তালা, উপাচার্য-কোষাধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভবিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন ভবনের ভেতরে আটকা পড়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁরা টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ রয়েছেন।
গুলশানে মাথায় রড ঢুকে মৃত্যুর ঘটনায় মামলারাজধানীর গুলশানে নির্মাণাধীন বহুতল ভবন থেকে রড পড়ে পথচারী আশফাক চৌধুরী পিপলুর মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে।
ঢাকার অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬২৫, নিরাপত্তায় তৎপর পুলিশ ও গোয়েন্দাআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানকার অধিকাংশ নির্বাচনী কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বিবেচনায় নিয়ে নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ।
নির্বাচনের পর বিয়ের কথা ছিল ব্যাংক কর্মকর্তা সুবীরের, মিলল মরদেহরাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি আবাসিক ভবনের নিচ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মৃত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শচীন বিশ্বাস।
শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদ্যাপন, বড় আয়োজন জগন্নাথ হলেরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বড় আয়োজন করা হয়েছে। হলটিতে অন্তত ৭০টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে।
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ: শনিবার থেকে গ্যাস সংকটের আভাসআগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে পরদিন রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাসের আওতাধীন সব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক সমস্যা হবে।
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষরাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।