স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি আবাসিক ভবনের নিচ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মৃত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শচীন বিশ্বাস।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উত্তর বাড্ডার আলীর মোড় এলাকা থেকে তার বোনের বাসার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে বাড্ডা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন আজ শনিবার সকালে স্ট্রিমকে বলেন, ‘শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সুবীর জনতা ব্যাংকে সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেট শাখা ব্রাঞ্চে কর্মরত। ওই এলাকাতেই থাকতেন। সম্প্রতি তিনি বাড্ডায় একতা সোসাইটিতে তাঁর বোন নিপা বারৈ-এর বাসায় বেড়াতে এসেছিলেন।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে উল্লেখ করে তদন্ত সংশ্লিষ্ট এই কর্মকর্তা বলেন, ‘নিহত সুবীর জ্বরে আক্রান্ত ছিলেন। এর আগে তাঁর টাইফয়েডও হয়েছিল। অনেকদিন ধরে তিনি একাকীত্বে ভুগছিলেন। কাছের লোকজনকে প্রায়শই বলতেন, তিনি আর বাঁচবেন না। তাঁর শরীরে ভেতরে পচে গেছে, যেকোনো সময় মারা যাবেন; এমন ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। তাঁর পরিবারের বেশিরভাগ লোক দেশের বাইরে থাকেন, ভারতে।’
স্বজনদের বরাত দিয়ে এসআই আরাফাত বলেন, ‘নির্বাচনের পর বিয়ে হওয়ার কথা ছিল সুবীরের। একটি বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষিকার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। খবর পেয়ে তিনিও এসেছিলেন হসপিটালে।’
‘বাড্ডার বাসায় সুবীর একাই ছাদে উঠেছেন, তারপর সেখান থেকে জাম্প দিয়েছেন। আশপাশের লোকজন দেখেছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। উনি যে অপমৃত্য শিকার হয়েছেন এ সংক্রান্ত্রে সব ধরনের সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে’, বলেন আরাফাত।
নিহতের শরীরের আঘাত বা জখম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন মানুষ আট তলার ছাদ থেকে পড়ে গেলে কী হতে পারে, হাত ভেঙে হাড় বের হয়ে গেছে, মুখ-মাথা থেঁতলানো, মাথার স্কাল্প ভেঙে গেছে। এখন পোস্টমর্টেম হবে। তারপর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’

.png)

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৩ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে