ঢাকা-১৩: ববি হাজ্জাজ-মামুনুল হকসহ প্রতীক পেলেন ৯ প্রার্থীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও জামায়াত জোটের প্রার
ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সরেজমিন যা জানা গেলঢাকার ধামরাইয়ে পরিচিতের বাড়িতে বেড়াতে এসে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন—এমন ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হয়, স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে স্ত্রীকে ধর্ষণ করে কয়েকজন।
চানখারপুলে ছয় হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার করবে বিটিভিজুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত ক্ষণে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জনকে হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)।
ঢাকায় ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ, ইসির কাছে তথ্য চাইল বিএনপিনির্বাচনে জেতার উদ্দেশ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অভিযোগ করেন।
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুই পোড়া মরদেহ, ৫ মাসে মিলল পাঁচটিঢাকার অদূরে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে এবার দুটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই দুই মরদেহের একটি নারীর ও অন্যটি এক ছেলে শিশুর হতে পারে। এ নিয়ে গত ৫ মাসে মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হলো।
উত্তরায় ‘নিরাপত্তাকর্মী’র ওপর হামলা চালিয়ে শটগানসহ একজনকে তুলে নেওয়ার অভিযোগরাজধানীর উত্তরায় এক নিরাপত্তাকর্মীর ওপর হামলার চালিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসময় মোহাম্মদ মাহবুব (৫৫) নামে ওই নিরাপত্তাকর্মীর কাছ থেকে লাইসেন্সকৃত একটি শটগান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হামলায় মোহাম্মদ মাহবুব গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধী
রাজধানীতে ছাত্রীসহ চার নারীর লাশ, কী বলছে স্বজনরাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টা থেকে শনিবার দুপুর পর্যন্ত বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
দেশের বাজারে এমজির দুই নতুন হাইব্রিড এসইউভিদেশের অটোমোবাইল বাজারে দুটি নতুন হাইব্রিড এসইউভি মডেল উন্মোচন করেছে এমজি বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার ঘোষণা দেওয়া হয়।
স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ শুরুমতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন শুরু হয়।
রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার আবারও অবরোধ: ৭ কলেজের শিক্ষার্থীপ্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে চলা অবরোধ আজকের মতো প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে আগামী রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।
তিন দফা দাবিতে রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চালু করা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার-এনইআইআর ব্যবস্থা তুলে নেওয়া, মোবাইল আমদানিতে ভ্যাট কমানো ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে আজও সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধপ্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে আজও রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলোর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকাআজ বৃহস্পতিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টা ১৩ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ২৭১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
ফটো নিউজ /রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধসাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বুধবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুনরাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় এক জামায়াত নেতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে হাত পা বাঁধা অবস্থায় নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৫৬ বছরে পা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের অন্যতম স্বায়ত্তশাসিত এবং একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টি গৌরব, ঐতিহ্য ও অগ্রযাত্রার ৫৫ বছর পার করে আজ ১২ জানুয়ারি ৫৬ বছরে পা দিয়েছে।
আমার স্মৃতির বিষাদ জাহাঙ্গীরনগরদুই যুগ—শুনে মনে হয় কত যে দীর্ঘ পথ, কত যে ক্লান্তি, কত যে সংগ্রাম! কিন্তু না, জাহাঙ্গীরনগর শব্দের সঙ্গে জড়িয়ে আছে, প্রেয়সী বিচ্ছেদের মতো এক প্রগাঢ় বেদনা। ২০০২ সাল, ৩১ ব্যাচের পরিচয়ে জাহাঙ্গীরনগরে প্রথম পদার্পণ আমার।