স্ট্রিম প্রতিবেদক

‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগান নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় ‘ওপেন মাইক’ অনুষ্ঠান শুরু করেছেন তাসলিমা আখতার। তিনি ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘মাথাল’ প্রতীক নিয়ে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উত্তর বেগুনবাড়ীর সিদ্দিক মাস্টারের ঢালে জনগণের জন্য ‘ওপেন মাইক’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় স্থানীয় অধিবাসীরা অনুষ্ঠানে তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা বলেন।
উত্তর বেগুনবাড়ি এলাকার সমস্যা ও প্রত্যাশা নিয়ে স্থানীয়দের মুখে উঠে আসে, এখানে শিশুদের জন্য কোনো খেলার মাঠ নাই। আর বর্ষার সময় জলাবদ্ধতা এক ভয়াবহ সমস্যা। এছাড়া বাইরে চাঁদাবাজি ও মাদকের কথাও বলেন স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে উপস্থিত একজন পোশাকশ্রমিক তাঁর মজুরি বৃদ্ধির দাবিও জানান। তিনি বলেন, এই বেতনে তাঁর সংসার চলছে না।
অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থী তাসলিমা আখতার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল ভয়ের সংস্কৃতি আর ফিরে আসবে না। কিন্তু আমরা দেখেছি, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে। আমরা অঙ্গীকার করছি, ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। চাঁদাবাজি, মাদকসহ যেকোনো জুলুমের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। ঢাকাবাসীকে যেকোনো জুলুমের জন্য ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবো।’
পথসভায় উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাতিরঝিল থানা গণসংহতি আহ্বায়ক ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমানসহ নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে