স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর গুলশানে নির্মাণাধীন বহুতল ভবন থেকে রড পড়ে পথচারী আশফাক চৌধুরী পিপলুর মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) মামলার বিষয়টি প্রকাশ্যে আসে।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার পিপলুর শ্বশুর মো. সিরজুল ইসলাম তালুকদার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন ও প্রজেক্ট ইনচার্জ আল আমিনকে আসামি করা হয়েছে।
মামলার এজহারে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, ‘২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে দুইটা ৪৫ মিনিটের মধ্যে আমার জামাতা আশফাক চৌধুরী তাঁর সহকর্মী সাজ্জাদ হোসেনের সঙ্গে গুলশানের ১৪০ নম্বর রোডে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় রাস্তার অপর পাশে নির্মানাধীন ‘কনকর্ড এম বি আর স্কাইলাইন’ ভবনের ২৫তলা থেকে একটি রড পড়ে আমার জামাতার মাথায় ঢুকে যায়।’
এজহারে আরও উল্লেখ করে হয়, ‘যথাযথ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায়া ঘটনাটি ঘটেছে। যা চূড়ান্ত রকমের দায়িত্বে অবহেলা এবং অপরাধমূলক গফিলতি। এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না। যা শাস্তিযোগ্য অপরাধ।’
এ ব্যবপারে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমান স্ট্রিমকে বলেন, ‘রড ঢুকে নিহতের ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এখন এরচে বেশি কিছু বলতে পারব না।’

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৩ ঘণ্টা আগে