স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে একটি দল মামলা বাণিজ্য করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ধানের শীষে ভোট দিলে ওই মামলা তুলে নেওয়া হবে বলা হচ্ছে– এমন দাবিও করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পথসভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির প্রীতম দাশের নির্বাচনী প্রচারে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘একটি দল ৫ আগস্টের পর নির্বিচারে মামলা দিয়ে বাণিজ্য করছে। এখন ভোটের সময় তারা সাধারণ মানুষকে বলছে— ধানের শীষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। এটি জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে তারা রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছিল, ৫ আগস্টের পর তারা নিজেরাই সেই ৩১ দফার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই না কোনো আসন চাঁদাবাজ বা সন্ত্রাসীদের হাতে যাক। কিন্তু দুঃখজনকভাবে আমাদের জোটের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। শেরপুরে আমাদের জোটের শরিক জামায়াতে ইসলামীর একজন নেতাকে হত্যা করা হয়েছে। প্রশাসন ব্যর্থ হলে জনগণ ব্যালটের মাধ্যমে এসব হামলার জবাব দেবে।’
দলের প্রার্থীকে নিয়ে এনসিপিপ্রধান বলেন, ‘প্রীতম দাশ এখানে কোনো বিশেষ ধর্মের প্রতিনিধি নন। তিনি কোনো হিন্দুর প্রতিনিধি নন, কোনো মুসলমানের প্রতিনিধি নন; তিনি মৌলভীবাজার-৪ আসনের সাধারণ জনগণ, মেহনতি মানুষ ও চা শ্রমিকদের কণ্ঠস্বর।’
চা শ্রমিকদের অধিকার আদায়ে প্রীতম দাসের সংগ্রামের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রীতম দাস হঠাৎ করে নেতা হয়ে ওঠেননি। চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে বিগত ফ্যাসিস্ট আমলে তিনি জেল খেটেছেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে