হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, লোকালয় প্লাবিতহবিগঞ্জ সদরের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবার ভাঙন দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে একই বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে স্থানীয়রা। ইতোমধ্যে ভাঙন দিয়ে পানি ঢুকে নিচু অঞ্চল প্লাবিত হয়েছে।২৪ আগস্ট ২০২৬
শ্রীমঙ্গলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।২৪ আগস্ট ২০২৬
কৃষির গ্রাম থেকে পর্যটনকেন্দ্র, বদলে যাওয়া রাধানগরএকসময় আখ, লেবু, আনারস ও কাঁঠাল চাষের জন্য পরিচিত ছিল শ্রীমঙ্গলের ছোট্ট গ্রাম রাধানগর। কৃষিই ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। প্রকৃতির অপার সৌন্দর্যকে পুঁজি করে কৃষিনির্ভর এই গ্রাম এখন দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে। পাঁচতারকা মানের গ্র্যান্ড সুলতান হোটেলস২২ আগস্ট ২০২৬
শিশু ধর্ষণ ও আলামত লোপাট: কমলগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনা ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের দায়ে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।১৬ আগস্ট ২০২৬
চা বাগানের গাছে একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহমৌলভীবাজারের রাজনগরে একটি চা-বাগান থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের একটি গাছে একই রশির দুই প্রান্তে তাদের মরদেহ ঝুলছিল বলে জানিয়েছেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।১৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে থমকে চা উৎপাদন, সংকটে ৯৩ বাগানের মালিক-শ্রমিকমৌলভীবাজারে চলমান লোডশেডিংয়ে ৯৩টি চা বাগানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চা পাতা প্রক্রিয়াজাত করতে পারছেন না শ্রমিকেরা। এতে উৎপাদন কমে ক্ষতির মুখে পড়ছেন বাগান মালিকেরা।১৬ আগস্ট ২০২৬
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতমৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ভোরে সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এই ঘটনা ঘটে।০৯ আগস্ট ২০২৬
লাউয়াছড়ার অজগর এখন লোকালয়ে, দুই মাসে উদ্ধার ১০লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।০৮ আগস্ট ২০২৬
দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভমৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।০৮ আগস্ট ২০২৬
মৌলভীবাজারে আমন ধান রক্ষায় কৃষকদের বিক্ষোভ, স্মারকলিপিমৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।০৬ আগস্ট ২০২৬
সিলেটে এনসিপি নেতারা, হামলা-লুটপাটের অভিযোগ নাসীরুদ্দীনেরসিলেটে পূর্বঘোষিত কর্মসূচির অংশ নিতে মৌলভীবাজার থেকে গাড়িবহর রওয়ানা হয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে নেতাকর্মীদের বহর যাত্রা শুরু করে। দুপুর আড়াইটার দিকে তারা সিলেটের গোলাপগঞ্জের কাছাকাছি পৌঁছে বলে জানা গেছে।৩০ জুলাই ২০২৬