রাতে থানায় আত্মসমর্পণ, ভোরে পিবিআই হাজতে ‘আত্মহত্যা’মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় রোববার রাতে আত্মসমর্পন করেন আলোচিত লিটন হত্যামামলার আসামি মোকাদ্দুস। পরে মামলাটির তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে তাঁকে হস্তান্তর করে থানা-পুলিশ। সোমবার ভোরের দিকে জেলা শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজতখানায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হয়।
মৌলভীবাজারে রুবেল হত্যাকাণ্ডদোকানেই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যুফয়েজুর রহমান রুবেলের হত্যাকাণ্ডের পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশকে আর পুরোনো আইনে চলতে দেব না: নাহিদ ইসলামপুরোনো সিস্টেমের পুরোনো আইনে বাংলাদেশকে আর চলতে দেবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে জুলাই পথযাত্রা কর্মসূচির শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।
শ্রীমঙ্গলে চা-বাগানে ‘বিষাক্ত গ্যাসে’ ২ ভাইসহ ৪ জনের মৃত্যু, হাসপাতালে একমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা-বাগানে সেফটিক ট্যাংকে নেমে দুই ভাইসহ চারজন মারা গেছেন। সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে বুধবার (৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কমলগঞ্জে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা, আহত ৫, আটক ৩মৌলভীবাজারের কমলগঞ্জে জমির মালিকানাসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের সময় রোজিনা বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
কমলগঞ্জে রাস্তার পাশের জমি দখল করে দোকানপাট, নালার মুখ বন্ধকমলগঞ্জে একটি সরকারি রাস্তার জমি প্রায় বিশ বছর ধরে দখল করে বেশ কয়েকটি দোকান ও সমিতির কার্যালয় গড়ে তোলা হয়েছে। এসব দোকান ভাড়া ছাড়াও এককালীন সিকিউরিটির টাকা তোলেন দখলদারেরা। উপজেলার শমশেরনগর এলাকার হাজী মো. উস্তওয়ার বালিকা বিদ্যালয়ের বিপরীতের সড়কের পাশে এই দখলদারি চলছে।
চা-শ্রমিকদের মজুরি ও জীবনমান উন্নয়নে আশ্বাস শ্রম উপদেষ্টারমৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়লের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।