স্ট্রিম প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “আমি সরকারকে অনুরোধ করব, তাঁদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন।”
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারে এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের প্রতি বিএনপির পক্ষ থেকে এবং লাখো জনতার পক্ষ থেকে অনুরোধ—তাঁদের প্রটোকল দরকার হলে তিন গুণ করে দিন। কারণ তাঁরা মানুষকে বিভ্রান্ত করছেন এবং মানুষ তা বুঝতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ তাঁদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষুব্ধ হয়ে তাঁদের কোনো ক্ষতি করে বসুক। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, তাঁদের প্রটোকল তিন গুণ করে দিন। বিএনপিকে যে নিরাপত্তা দিয়েছেন, তার তিন গুণ নিরাপত্তা তাঁদের দিন।’
এর আগে আজ দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে