ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭: প্রেস উইংধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু সম্প্রদায়ের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ডুবালিয়া পাড়ায় ঘটে যাওয়া এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যাধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু সম্প্রদায়ের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষমা চেয়ে আগের পদে বহাল স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসকময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ শোকজের ‘সন্তোষজনক জবাব’ দেওয়ায় তাকে ক্ষমা করে আগের পদে বহাল করা হয়েছে।
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসকময়মনসিংহে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর জেরে দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ।
টেবিল নিয়ে স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক, ইনচার্জকে অব্যাহতিময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে তর্কে জড়ানোয় ডা. ধনদেব বর্মণকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নেভালেন আরএনবি সদস্যরাময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে রেলস্টেশনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ফুলবাড়িয়ার বাসে আগুন'আমার পুতেরে কেডা পুড়াইয়া মারল গো'ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারা যাওয়া বাসের চালক জুলহাস মিয়ার বাড়িতে বইছে শোকের ছায়া। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকজান এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের মা-বোন ও স্ত্রীর কান্না যেন থামছেই না।
ময়মনসিংহে শ্বশুরবাড়িতে যুবক ও তাঁর মেয়ের গলাকাটা লাশময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুর বাড়ি থেকে রতন মিয়া (৩০) ও তাঁর শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গভীর রাতে ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে ঘুমন্ত চালকের মৃত্যুময়মনসিংহের ফুলবাড়িয়ায় ‘আলম এশিয়া পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন, পাল্টা ষড়যন্ত্রের দাবিময়মনসিংহের পাগলায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হেলিকপ্টারে চড়ে ময়মনসিংহে দলের জনসভায় মামুনুল হকহেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ময়মনসিংহে নিজ দলের দুটি জনসভায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন তিনি।
রাতে পুলিশ দেখে পালান যুবক, ভোরে ধানখেতে মিলল রক্তাক্ত মরদেহময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি আবু সাদাদ সায়েম (৫০) নামে এক গৃহশিক্ষক পুলিশের গ্রেপ্তার এড়াতে বাড়ি থেকে পালিয়েছিলেন। কিন্তু আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তারে বাংলাদেশ জাসদের নিন্দাময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। গ্রেপ্তারের ঘটনাটিকে মুক্তিযুদ্ধের চেতনায় সরাসরি আঘাত বলছে দলটি।
মর্গে তরুণীর মরদেহকে ধর্ষণ, লাশবাহকের স্বীকারোক্তিময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক তরুণীর (২০) মরদেহকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার লাশবাহক মো. আবু সাঈদ (১৯) বুধবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জুলাইযোদ্ধাকে হেনস্তার জেরে ঢাকা-ময়মনসিংহ বাস বন্ধ, ভোগান্তিময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে গত শুক্রবার সন্ধ্যায় গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এর প্রতিবাদে ইউনাইটেড পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস বন্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাইয
ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যুর ১১ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রীগাজীপুরের টঙ্গীর রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ফায়ার ফাইটার নুরুল হুদা। তাঁর মৃত্যুর ১১ দিন পর আজ সোমবার (৬ অক্টোবর) তাঁর স্ত্রী আসমা খাতুন জন্ম দিয়েছেন ফুটফুটে এক ছেল সন্তান।
ময়মনসিংহে পূজা দেখানোর কথা বলে গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগ, দুজন গ্রেপ্তারস্কুলছাত্রীর মা বলেন, ‘মেয়ে বাড়িতে এসে আমাদের ঘটনার কথা জানায়। মামলা করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানাই।’