১১ দলের প্রার্থী ঘোষণা কাল-পরশু, থাকছে ইসলামী আন্দোলনওআগামীকাল মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। তবে কোনো কারণে ওই দিন সম্ভব না হলে পরেরদিন যৌথ প্রার্থী ঘোষণার কথা জানিয়েছেন জোটের একাধিক নেতা।
ঢাকা-১৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন খেলাফতের মামুনুল হকঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক।
ঢাকায় তালেবানের শীর্ষনেতা, ঘুরছেন হুজি সংশ্লিষ্টদের নিয়েআফগানিস্তানে তালেবান সরকারের শীর্ষ কূটনীতিক মোল্লা নুর আহমদ নুর ঢাকায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের এই মহাপরিচালক মোল্লা জাওয়ান্দি নামে পরিচিত। এক সপ্তাহ ধরে তিনি ঢাকা ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসা সফর করছেন, অংশ নিচ্ছেন নানা কর্মসূচিতে।
ওসমান হাদির রক্ত জনতাকে আরও নির্ভীক করবে: মামুনুল হকইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ওসমান হাদির রক্ত জনতাকে আরও নির্ভীক করে তুলবে।
মোহাম্মদপুরে লড়বেন মামুনুল হক, জোটের হিসাবে মারপ্যাঁচ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই মামুনুল হকের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা যোগাযোগ রেখে আসছিলেন। এতদিন শোনা যাচ্ছিল, রাজধানী থেকে নির্বাচন করলে মামুনুল হক ঢাকা-১৩ অথবা ঢাকা-৭ আসন থেকে করতে পারেন। বিএনপি আসন দুটি ফাঁকা রাখার পরে এই আলোচনা আরো পোক্ত হয়।
সাবেক এমপি হুমায়ুনের খেলাফত মজলিসে যোগদানচরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।
বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত: মামুনুল হকদেশের মানুষ এখন ‘বাহাত্তরের বাকশালপন্থী’ এবং ‘চব্বিশের বিপ্লবপন্থী’—এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তি
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মামুনুল হকহাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ শনিবার (২৯ নভেম্বর) ফজরের নামাজের পরে সকাল ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।
বাউলদের ওপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকেরবাউল আবুল সরকারের ‘আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ঈমান-বিধ্বংসী’ বক্তব্যের কারণে সৃষ্ট ক্ষোভের জেরে তাঁর গ্রেপ্তার হওয়াকে আইনের শাসন রক্ষার স্বস্তিদায়ক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
দাম্ভিক স্বৈরাচারী হাসিনার এই পরিণাম দৃষ্টান্ত হয়ে থাকবে: মামুনুল হকশেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ইতিহাসের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, “দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামীর সব শাসকের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে: মামুনুল হকরাজনীতিতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ।
জুলাই গণ-অভ্যুত্থানের স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে সরকার: মামুনুল হকবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।
১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে রাজপথে নামতে দেব না: মামুনুল হকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউনের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ওইদিন কোনো ‘বাকশালপন্থী’কে রাজপথে নামতে দেওয়া হবে না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায় তাদেরকে রাজপথে মোকাবিলা করা হবে।
ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে তাড়াহুড়ো না করার আহ্বান মামুনুল হকেরক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়ো না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ শনিবার (৮ নভেম্বর) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন তিনি।
হেলিকপ্টারে চড়ে ময়মনসিংহে দলের জনসভায় মামুনুল হকহেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ময়মনসিংহে নিজ দলের দুটি জনসভায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন তিনি।
নির্বাচন, জোট ও সমঝোতা—তিন ইস্যুতে আলোচনা খেলাফত মজলিসেআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, জামায়াত বা বিএনপির সঙ্গে জোট ও সমঝোতায় পৌঁছানো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠকে।
হেফাজতের সংবাদ সম্মেলনজামায়াত প্রসঙ্গে দেওয়া বাবুনগরীর বক্তব্য তাঁর নিজস্ব: মামুনুল হকজামায়াত প্রসঙ্গে বিভিন্ন সময়ে দেওয়া হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্য তাঁর নিজস্ব বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা মামুনুল হক।