স্ট্রিম প্রতিবেদক

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ইতিহাসের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, “দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামীর সব শাসকের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
দলীয় কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারে থাকা মামুনুল হক সোমবার (১৭ নভেম্বর) এক ভিডিও বার্তায় এই কথা বলেছেন।
গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, জুলাই বিপ্লবে নিরীহ ছাত্র-জনতাসহ দেশপ্রেমিক নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনার দায়ে ইতিহাসের বর্বরতম ও ঘৃণ্যতম নরঘাতক স্বৈরাচারী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামুনুল হক বলেন, “আমরা মনে করি, এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হলো জুলুম-অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না। দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামীর সব শাসকের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নিরীহ মানুষের রক্তে আর কারও হাত রঞ্জিত না হোক। নিহত ও শাহাদাতপ্রাপ্তদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
জুলাই–আগস্টে আপনজন হারানো স্বজনরা এবং আজীবনের জন্য পঙ্গু হয়ে যাঁরা গেছেন, তাঁরা আজকের রায়ের মধ্য দিয়ে কিছুটা সান্ত্বনা পাবেন বলেও আশা করেন মামুনুল হক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে