শেষ পর্যন্ত কোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্পআজ শুক্রবার (১ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) এক নির্বাহী আদেশে প্রায় ৭০টি দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কনীতি: কতটা ঝুঁকিতে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতযুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি বাংলাদেশের তৈরি পোশাকখাতকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসম্পর্ক আরও জোরদার করা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টাবাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে উচ্চমাত্রার সম্পূরক শুল্ক আরোপ করেছিল, তা কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে হোয়াইট হাউস। শুক্রবার (বাংলাদেশ সময়) এই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, একাধিক দফা আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে দুই দেশ।
সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচনে পিআর পদ্ধতির সিদ্ধান্ত, সংলাপে বিতর্কজাতীয় ঐকমত্য কমিশন সংসদের উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সদস্য নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে। যার সঙ্গে একমত নয় বিএনপিসহ বেশ কয়েকটি দল। তবে এ সিদ্ধান্তের পক্ষে এনসিপি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনাযুক্তরাষ্ট্র শুল্ক কমাবে এমন ইঙ্গিত আমরা পেয়েছি: বাণিজ্য সচিববাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার বাণিজ্যিক আলোচনার প্রথম দিনেই ইতিবাচক অগ্রগতি হয়েছে। ওয়াশিংটন ডিসিতে সোমবার (২৯ জুলাই) শুরু হওয়া এই বৈঠকে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ।
জুলাই জাতীয় সনদের খসড়াজুলাই সনদ /একমত হওয়া সুপারিশগুলো বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে রাজনৈতিক দলগুলোকেপারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যেসব কাঠামোগত, আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে একমত হবে, সেগুলো বাস্তবায়ন করবে দলগুলো। জুলাই জাতীয় সনদের খসড়ায় এমন অঙ্গীকারের কথা বলা হয়েছে।
স্বাধীন পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্তপুলিশের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন নাগরিকেরাপুলিশ বাহিনীর পেশাদারত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতে ৯ সদস্যের স্বাধীন পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্তে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশনে পুলিশের বিরুদ্ধে নাগরিকেরা অভিযোগ দায়ের করতে পারবেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও দেবে পুলিশ কমিশন।
যেভাবে তিনি তরুণদের প্রভাবিত করলেনবেঁচে থাকলে আহমদ ছফা কি জনপ্রিয় ফেসবুকার বা ইউটিউবার হতেন১৯৭১ সালে মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে সেই সময়ের শাসকদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন ছফা। আবার বছরগুলোতে আমাদের দেশ যে স্বৈরশাসনের ছায়ায় ছিল, এ সময় বেঁচে থাকলে কেমন হতো ছফার ভূমিকা? কী রকম হতেন তিনি?
পিআর পদ্ধতি: কার লাভ কার ক্ষতিআসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে পিআর পদ্ধতি আলোচনায় রয়েছে। একাধিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তবে পিআর পদ্ধতির প্রয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে কিছু পার্থক্যও রয়েছে।
জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজজাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের জুলাই সনদের প্রাথমিক খসড়া আগামীকাল সোমবারের (২৮ জুলাই) মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনঅবৈধভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারতভারত সরকারের দাবি, তাঁরা অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের দাবি, এদের মধ্যে অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপসাগরিকার চার গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশনেপালকে ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। ম্যাচে হ্যাট্ট্রিকসহ চার গোল করেছেন আগের তিন ম্যাচে নিষিদ্ধ থাকা সাগরিকা।
চড়া সুদেও সাড়া নেই: ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচেঅর্থনীতিবিদ, ব্যাংক ব্যবস্থাপক ও ট্রেজারি প্রধানদের মতে, আমানত প্রবৃদ্ধি থেমে থাকার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—ট্রেজারি বিল-বন্ডের সুদের হার বৃদ্ধি, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি, বেকারত্ব, বিনিয়োগ স্থবিরতা, আয় না বাড়া এবং ডলার পাচার।
বাংলাদেশে দ্রুত স্টারলিংক বাস্তবায়ন, স্পেসএক্সের ধন্যবাদবাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়ায় সরকারের সমন্বিত ও গতিশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
দেশে কাজ শুরু করছে জাতিসংঘের মানবাধিকার অফিস, তিন বছরের চুক্তি সইবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকার অফিসের মধ্যে একটি তিন বছর মেয়াদি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনসংস্কার প্রস্তাবে ঐকমত্য, বাস্তবায়ন পদ্ধতিতে রাজনৈতিক দলের ভিন্নমতজাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিকক্ষ সংসদের প্রস্তাবে সমর্থন দিয়েছে। তবে সংসদের উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য বেশি। নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার মতো কয়েকটি বিষয় সংস্কারেও দলগুলো একমত।