বাংলাদেশের মানুষ সীমান্তে হত্যা বন্ধ চায়: ফেলানী এভিনিউ উদ্বোধনকালে উপদেষ্টাউপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সীমান্তে হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিলেন—এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এবং তাঁর প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্যই তাঁর নামে এই সড়কের নামকরণ করা হলো।’
হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় ইনকিলাব মঞ্চের মামলাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদি হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
প্রণয় ভার্মাকে তলব, হাদির হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারে সহায়তা চাইল সরকারঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে প্রতিবেশী দেশটির সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডাকাতির মামলায় যেভাবে জামিন পেয়েছিলেন হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীমাসুদ সাবেক ছাত্রলীগ নেতা। এর আগে ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সেসময় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও দায়ের হয়। সেই মামলা বর্তমানে জামিনে আছেন তিনি।
বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৭ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনিকেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবন জামেলা টাওয়ারের আগুন এখনো (দুপুর সাড়ে ১২টা) নিয়ন্ত্রণে আসেনি। ভবনটি থেকে ৪২ বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওসমান হাদীকে গুলির ঘটনায় এবি পার্টির নিন্দা ও বিচার দাবিইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু বুধবারআগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে।
কোরিয়ার সহায়তায় নদীর পানির মান যাচাইয়ে স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করবে সরকারঢাকা কেন্দ্রিক নদীগুলোর পানি মান পর্যবেক্ষণের জন্য আধুনিক, বৈজ্ঞানিক ও সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকার। দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভের (জিটিআই) এ বিষয়ে সরকারকে কারিগরি সহায়তা প্রদান করছে।
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: স্কুল ড্রেসে পালানো নারীকে খুঁজছে পুলিশবাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
দেড় শ বছরের ‘রাজা রামমোহন রায় লাইব্রেরিতে’ সপ্তাহে পাঠক ৫-৭ জনপুরান ঢাকার জনাকীর্ণ রাস্তা। রিকশার টুংটাং ও মানুষের কোলাহল পেরিয়ে পাটুয়াটুলীর ব্রাহ্মসমাজ কার্যালয়। ভেতরে ঢুকলে মনে হয়, সময় থমকে গেছে। চারদিক নিস্তব্ধ। দ্বিতল এই কার্যালয় ভবনের উপরতলায় ছিল ১৫০ বছরের পুরোনো ‘রাজা রামমোহন রায় লাইব্রেরি’।
বাংলাদেশ-ভারত সম্পর্ক টেকসই হবে কীভাবেঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় ভিন্ন আবহে পালিত হয় ৫৪তম মৈত্রী দিবস। এতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়।
রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আসন্ন দ্বাদশ সমাবর্তন নিয়ে গ্র্যাজুয়েটদের দাবি উপেক্ষা করার অভিযোগে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সমাবর্তনপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, রাবি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকায় অটোরিকশায় বসছে জিপিএস, সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ কিমিঢাকার রাস্তায় অটোরিকশায় গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) বসানো হবে, যাতে নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করতে না পারে ‘বাংলার টেসলা’-খ্যাত এই বাহন। এছাড়া অটোরিকশার এলাকা ভাগ করে দেওয়া হবে; এতে এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে চলাচল করতে পারবে না।
মিথ্যা দিয়ে যাত্রা শুরু করতে চান না তাসনিম জারাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সংসদে যাওয়ার শুরুটা মিথ্যা দিয়ে করতে চান না। ঢাকা-৯ আসনে দলের এই মনোনয়নপ্রত্যাশী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ব্যয়ের সীমা ২৫ লাখ টাকার মধ্যেই নির্বাচনী প্রচার শেষ করতে চান।
সমতট সকার লিগ ২০২৫রাজধানীর তেজগাঁওয়ে ২৮ নভেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘সমতট সকার লিগ ২০২৫’। ‘সমতট ওপেন স্কাউট গ্রুপ’-এর আয়োজনে দিনব্যাপী এই টুর্নামেন্টে তারুণ্যের উচ্ছ্বাস আর ফুটবলের রোমাঞ্চ ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব বিকাশ ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই ছিল এই আয়োজন।
ঢাকার বুকে খালি পায়ে হাঁটার রাস্তাইট-পাথরের এই ঢাকা শহর, যেখানে চারদিকে শুধু পিচঢালা পথ আর কংক্রিটের জঙ্গল। এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে আমর মাটির সঙ্গে আমাদের আদি ও অকৃত্রিম সম্পর্কটা প্রায় ভুলতেই বসেছি। কিন্তু এই যান্ত্রিক শহরের বুকেই যদি খুঁজে পান এক টুকরো গ্রামের মেঠো পথ!