এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন এক মোটরসাইকেলে ৪ বন্ধু, প্রাইভেট কারের চাপায় নিহত ৩মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে আগুন, পুড়লো ১০টি গাড়িনবীগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ ভোর ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ করার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বিকট শব্দ হয়ে মুহূর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে একটি বাস ও ৯টি সিএনজি পুড়ে যায়।
মুন্সীগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
তিস্তায় ভাসানী সেতু উদ্বোধন, উত্তরের জনপদে খুশির জোয়ারতিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দৈর্ঘ্যের ‘মাওলানা ভাসানী’ সেতুর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশমুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়। সেতুটি কুড়িগ্রামের চিলমারী এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে সরাসরি সংযুক্ত করেছে।
হবিগঞ্জে ২৫০ শয্যার সদর হাসপাতাল৩৫টি চিকিৎসক পদ শূন্য, রোগীর অবস্থা জটিল হলেই স্থানান্তররোগীর একটু গুরুতর অবস্থা ও জটিল রোগাক্রান্ত হলে স্থানান্তর করা হয় বিভাগীয় শহর বা রাজধানীতে। বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে গুনতে হয় কয়েক গুণ বেশি টাকা।
তৃতীয় তিস্তা সেতুর উদ্বোধন আজবহুল প্রত্যাশিত তিস্তা গার্ডার সেতুটি অবশেষে আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উদ্বোধন হতে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে এই সেতু। সেতুটির নাম দেওয়া হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
দীর্ঘ বঞ্চনার অবসান, তিস্তায় নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন কালবহুল প্রত্যাশিত তিস্তা গার্ডার সেতুটি অবশেষে আগামীকাল বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উদ্বোধন হতে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে এই সেতু। সেতুটির নাম দেওয়া হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
সিএমপি কমিশনারের ওয়াকিটকি বক্তব্য ফাঁস‘সংবেদনশীল’ তথ্য ফাঁস, কনস্টেবলের তিন দিনের রিমান্ড‘সংবেদনশীল’ তথ্য বিনা অনুমতিতে প্রকাশের অভিযোগে করা মামলায় কনস্টেবল অমি দাশের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
ফেনীতে নিজাম-নাসিমসহ সাবেক চার এমপির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন, থানায় নেননি ওসিতিন মাস আগে ফেনীর মডেল থানা গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি।
সিলেটের নতুন ডিসি সেই সারওয়ার আলম, কোম্পানীগঞ্জের ইউএনও বদলিসিলেটের সাদা-পাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের আলোচনার মধ্যেই বদল হচ্ছেন জেলা প্রশাসক (ডিসি)। সেখানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন উদ্যোগে আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম।
বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনশেবাচিমে ফের আন্দোলনকারী ও কর্মচারী মুখোমুখি, ইটপাটকেলে নিক্ষেপআন্দোলনকারীরা হাসপাতালের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যান।
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১৪ প্রাথমিক বিদ্যালয়চিঠি পেয়েও কাজ করেননি প্রকৌশলী, ফেরত গেছে সাড়ে ১২ কোটি টাকাবরাদ্দ পাওয়ার আশায় নিজেদের টাকায় সংস্কারকাজ করেছে অনেক বিদ্যালয়। এখন বরাদ্দ ফেরত যাওয়ায় তারাও পড়েছে বিপাকে। সেই সঙ্গে সংস্কার না হওয়া বিদ্যালয়গুলোতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
রাজশাহীর অনিন্দ্য ও তাঁর দুই সহযোগীকে পাঁচ দিনের রিমান্ডদুই সহযোগীসহ অনিন্দ্যকে আটকের পর শনিবার রাতেই নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।
সিলেটে লুটের আড়াই লাখ ঘনফুট পাথর জব্দসিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে যৌথবাহিনী পাথরগুলো জব্দ করে। এ নিয়ে সিলেটে গত তিন দিনে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১রাজশাহী নগরীর একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে এবং সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।
সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহতপাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ১১ দিন ধরে নদীতে পানি বাড়ছে। এ অবস্থায় চরাঞ্চল ও নদী তীরের নিম্নাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে। এ ছাড়াও নদী তীরের ৫টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
দুর্ঘটনায় মাছ ভর্তি পিকআপ খাদে, তারপর যা ঘটলকেউ কেউ ১৫ কেজি থেকে আধা মণ পর্যন্ত মাছও ধরতে পেরেছেন। কেউ খালি হাতে ফিরে যাননি।