স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে এক টাকায় ইফতারসামগ্রী বিতরণ করছে জেলা বিএনপি। নামমাত্র এই মূল্যে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা-গাজরসহ ১২ থেকে ১৫ ধরনের ইফতারি পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন বিকেলে জেলা শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বসানো হয় ‘এক টাকার ইফতার’ স্টল। সরেজমিনে দেখা যায়, ইফতার নিতে সেখানে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের দীর্ঘ সারি।
শহরের মাস্টারপাড়া এলাকার রিকশাচালক আতিকুর রহমান বলেন, সারা দিন রিকশা চালিয়ে ২০০ টাকার বেশি আয় করা যায় না। এই টাকা দিয়ে ইফতার কিনব কী আর অন্য বাজার করব কী। এজন্য ১ টাকায় ইফতার পেয়ে ভালো লাগছে। ১ টাকায় অন্তত ১৫ রকমের খাবার পেলাম।
রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের মূল উদ্দেশ্য জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন— সেই লক্ষ্যেই এই আয়োজন। গত বছরও প্রথম থেকে শেষ রোজা পর্যন্ত এক টাকায় ইফতার বিতরণ করা হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি আতিক হাসান মুক্তা, যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা।

নতুন সরকারকে ঘিরে কুড়িগ্রাম জেলার মানুষের প্রত্যাশা এবার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। দীর্ঘদিন ধরে নদীভাঙন, দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যখাতে পিছিয়ে পড়া এ জনপদের মানুষ প্রতিশ্রুতি নয়, চান বাস্তব ও টেকসই পরিবর্তন।
১৯ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী ট্যাংকারচাপায় এক সার ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছে তার দুই ছেলে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত শেষ রাতে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে