৫ আগস্টের পরিবর্তন রাজনীতির পাশাপাশি মানুষের ভাগ্যেও হতে হবে: তারেক রহমানচব্বিশের গণঅভ্যুত্থান যে পরিবর্তন এনেছে তা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের ভাগ্যেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
কুমিল্লার দুই আসনে বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ কালওই তিন প্রার্থী হলেন– কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া ও আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী।
প্রচারে হেনস্তার প্রতিকার চেয়ে জামায়াতের নারীরা ইসিকে স্মারকলিপি দেবেন কালভোটের প্রচার চালাতে যাওয়া নারী কর্মীদের বাধা, হেনস্তা ও সহিংসতার প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেবেন দলের নারীরা।
হাতিয়ায় ‘ফেরি আনার ক্রেডিট নিয়ে’ এনসিপি-বিএনপি সংঘর্ষনোয়াখালীর হাতিয়া উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়ার নলছিরায় পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে যোগ দেওয়া নেতাকর্মীরা এ সংঘর্ষে জড়ান। এতে এনসিপি, জামায়াত ও বিএনপির অন্তত ১০ জন আহত হয়েছেন।
ভোলায় বিএনপি–জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি, আহত ৭ভোলায় নির্বাচনী প্রচারে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোলা–৩ আসনের লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে শুক্রবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
ঢাকার অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ‘অতি ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র ৬২৫টি। নিরাপত্তায় তৎপর পুলিশ ও গোয়েন্দা।
নির্বাচনে প্রার্থীদের প্রায় অর্ধেকই পেশায় ব্যবসায়ীআসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রায় অর্ধেকই পেশায় ব্যবসায়ী। বিপরীতে রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন মাত্র ১.৫৬ শতাংশ প্রার্থী। কেন রাজনীতিবিদ নয়, ব্যবসায়ীরাই এখন সংসদে যেতে এগিয়ে?
জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী এলাকার ছেলে, লড়াইয়ে সমানে সমানডা. শফিক জামায়াতে ইসলামীর মতো একটা দলের প্রধান। সারাদেশে পরিচিতির পাশাপাশি এই এলাকাতেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বিএনপির প্রার্থী এলাকারই সন্তান। এখানেই তিনি বড় হয়েছেন। তাঁকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
নাহিদের অভিযোগ: গণঅভ্যুত্থানের পর থেকে একটি দল মামলা বাণিজ্য করছেচব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে একটি দল মামলা বাণিজ্য করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ধানের শীষে ভোট দিলে ওই মামলা তুলে নেওয়া হবে বলা হচ্ছে– এমন দাবিও করেছেন তিনি।
দলগুলো ৫% নারী প্রার্থী দেওয়ার লিখিত অঙ্গীকারও রাখেনি: বদিউল আলমত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে বলে লিখিত অঙ্গীকার করার পরও রাজনৈতিক দলগুলো তা রাখেনি বলে উষ্মা প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ‘ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে যারা জনগণের সমর্থন আদায় করতে চায়, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।’
ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের আহ্বান আসিফ মাহমুদেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখল করতে গেলে তা শক্ত হাতে প্রতিহতের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আসন্ন নির্বাচনে কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, আপনারা তা প্রতিহত করবেন।’
নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিক প্রতিনিধি পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র: ইসি সচিবত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এবং দেশটির একটি স্বতন্ত্র প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণে যাবে।
স্বতন্ত্র বেশি ময়মনসিংহ অঞ্চলে, পছন্দের শীর্ষে ফুটবলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৪৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী রয়েছে ময়মনসিংহ অঞ্চলে। এখানকার ২৩টি আসনে এমন প্রার্থী আছেন ৩৭ জন। আর সবচেয়ে কম ১১ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশাল অঞ্চলে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ছোড়া নিয়ে যা বললেন ছাত্রদল নেতাঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবীবুল্লাহ বাহার কলেজে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মাসুদ। তাঁর দাবি, ‘বহিরাগতদের কারণে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়’।
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসআসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেকোনো দেশেই একটি জাতীয় নির্বাচন ঘিরে চলে নানা আয়োজন। ঠিক সেরকমই বাংলাদেশেও শুরু হয়ে গেছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ১৯৭১-এর পর সব কটি নির্বাচন ঘিরে রয়েছে বেশ আলোচনা, সমালোচনা। চলুন জেনে আসি বাংলাদেশের সব কটি জাতীয় নির্বাচনের ইতিহাস।