স্ট্রিম সংবাদদাতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে যারা জনগণের সমর্থন আদায় করতে চায়, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।’
বুধবার (২৮ জানুয়ারি) চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের প্রধান চালিকাশক্তি। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণই আমাদের লক্ষ্য—যেখানে কোনো মাকে আর সন্তান হারানোর বেদনা সইতে হবে না।
দেশ পরিচালনায় বিএনপির রূপরেখা ও পরিকল্পনা সুস্পষ্ট জানিয়ে তিনি বলেন, বিএনপির লক্ষ্য পরিষ্কার ও বাস্তবভিত্তিক। অন্য কোনো দলের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তাহলে জনগণের সামনে তা তুলে ধরুক। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। তবে ধর্ম কিংবা জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং শাহারবিল ইউনিয়ন ও আশপাশের এলাকার হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে