স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৪৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী রয়েছে ময়মনসিংহ অঞ্চলে। এখানকার ২৩টি আসনে এমন প্রার্থী আছেন ৩৭ জন। আর সবচেয়ে কম ১১ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশাল অঞ্চলে।
এদিকে, সর্বাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতীক হিসেবে ‘ফুটবল’কে বেছে নিয়েছেন। ৬১ প্রার্থী এবার এই প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। এরপরই ৩৫ জন স্বতন্ত্র প্রার্থী বেছে নিয়েছেন ‘ঘোড়া’ প্রতীক। এ ছাড়া ‘মোটরসাইকেল’ প্রতীকে ২৬ জন, ‘কলস’ প্রতীকে ২১ জন এবং ‘হরিণ’ প্রতীকে ১৯ জন মাঠে নেমেছেন।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ময়মনসিংহ নির্বাচনী অঞ্চলের পর সর্বাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা ও রংপুরে। এই দুই বিভাগে ৩৩ জন করে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। এ ছাড়া ফরিদপুরে ৩০ জন, কুমিল্লায় ২৬ জন, খুলনায় ২৫ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে ১৭ জন এবং চট্টগ্রামে ১৫ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আর পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়ি এলাকা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে