স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়ার নলছিরায় পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে যোগ দেওয়া নেতাকর্মীরা এ সংঘর্ষে জড়ান। এতে এনসিপি, জামায়াত ও বিএনপির অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নলছিরায় বিকেল সাড়ে ৩টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচি ছিল। সেখানে যোগ দেন স্থানীয় এনসিপি, জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফেরি আনার পেছনে এনসিপি নেতা ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এমপি প্রার্থী হান্নান মাসউদের অবদানের কথা জানিয়ে স্লোগান দেয় এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক পাল্টা স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।
এদিকে এ ঘটনার পর হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি দিয়েছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছে। এ হামলায় জড়িতদের গ্রেপ্তারের আগপর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চলবে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক আছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে