গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুলগুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাদির ওপর সন্দেভাজন হামলাকারী শনাক্ত, তথ্য দিতে ডিএমপির অনুরোধইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁর ছবিও প্রকাশ করেছে ডিএমপি।
ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ মির্জা ফখরুলেরশরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা উল্লেখ করে বিষয়টি ধৈর্য্য এবং প্রজ্ঞার সঙ্গে মোকাবিলালা করতে অনুরোধ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তাঁর ভেরিফায়েড ফেসবুকে তিনি এ অনুরোধ করেন।
‘পরিচয়’ পাওয়া গেছে হাদির সন্দেহভাজন শ্যুটারেরইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনেছিলেন।
হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ আজঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
গুলিবিদ্ধ হাদি আমাদের যে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলঘটনার অব্যবহিত পরেই দেখা গেল রাষ্ট্রের চিরাচরিত প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টা হুকুম দিলেন—দোষীদের অবিলম্বে ধরতে হবে। যেন এই একটি হুকুমেই রাষ্ট্র তার হৃতগৌরব ফিরে পাবে।
‘জুলাই প্রজন্ম’কে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছি, কিন্তু ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল গভীর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
হামলাকারী ‘অন্য কোনোভাবে মারা গেছে’, শুনতে চাই না, গ্রেপ্তার দেখতে চাই: ইনকিলাব মঞ্চঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান শরিফ হাদির হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা দাবি করেছে, হামলাকারী ‘অন্য কোনোভাবে মারা গেছে’ এমন কথা শুনতে চান না তারা। তারা চান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীকে জীবিত গ্রেপ্তার করুক এবং এর পেছনের মূ
হাদির পরিবারের পাশে ডা. জোবাইদা রহমানইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
আমি চলে গেলে আমার সন্তান লড়বে, বলেছিলেন হাদি‘মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে।’– কথাগুলো চলতি বছরের ৪ সেপ্টেম্বর বলেছিলেন শরিফ ওসমান হাদি, যিনি শুক্রবার (১২ ডিসেম্বর) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
নির্বাচনী ডামাডোলে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের ওপর হামলার যত ঘটনাবিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায় নির্বাচনী ডামাডোলের মধ্যে হামলার শিকার হয়েছেন অনেক গুরুত্বপূর্ন নেতারাও। কোথাও জনসমাগমে দাঁড়িয়ে গুলি ছোড়া হয়েছে, কোথাও বিস্ফোরণে থেমে গেছে এক নেতার প্রচারণা, কোথাও আবার র্যালির মাঝেই ভেঙে পড়েছে রাজনৈতিক নিরাপত্তার দেয়াল। যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান, ভারত থেকে জাপ
ঢামেক থেকে এভারকেয়ারে গুলিবিদ্ধ হাদিইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছায়।
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
কারা গুলি করল হাদিকে, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীরাজধানীর বিজয়নগরে ওসমান শরীফ হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্ত নেমেছে একাধিক সংস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি একাধিক সংস্থা। কারা কী কারণে গুলি করেছে, কারও রাজনৈতিক দ্বন্দ্ব আছে কি না, তার তদন্ত শুরু হয়েছে। ওসমান হাদি বেশ কয়েকবার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন।
সরকারকে 'শেষ সুযোগ' দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদ ইসলামেরইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জড়িতদের গ্রেপ্তার করা না হলে সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে ইসিত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচন কমিশন (ইসি) নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্ট্রিমকে একথা জানান তিনি।
হাদির দেহে ‘সাইন অব লাইফ’, আশাবাদী চিকিৎসকেরাদুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ম্যাসিভ ব্রেন ইনজুরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান।