স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল গভীর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজের বার্তায় তিনি নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে বলেছেন, জীবন গেলেও জুলাইয়ের চেতনা থেকে তারা সরে আসবেন না এবং ফ্যাসিস্টদের জন্য কোনো ক্ষমা প্রদর্শন করা হবে না।
শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টের শুরুতেই নাহিদ ইসলাম আক্ষেপ প্রকাশ করে লেখেন, 'ভাই, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি এই দেশের জন্য রুখে দাঁড়িয়েছিলেন, আর আমরা আপনাকে ব্যর্থ করেছি।'
নাহিদ স্বীকার করেন যে জুলাই অভ্যুত্থানের সেই সাহসী ও আশাবাদী তরুণ প্রজন্মকে তাঁরা ঐক্যবদ্ধ রাখতে পারেননি।
নাহিদ আরও লেখেন, 'আমরা ‘জুলাই প্রজন্ম’কে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছি। আমরা সময় নষ্ট করেছি। আমরা রাজনৈতিক ভুল করেছি। আর এর মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে।'
জুলাইয়ের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ লেখেন, 'আমাদের ভাই-বোনেরা কোনো দল বা ক্ষমতার জন্য জীবন দেননি। তারা জীবন দিয়েছে কারণ, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং বিশ্বাস করতো বাংলাদেশ সুন্দরের দিকে যাবে।'
নিজেদের ওপর আসা চাপ এবং আঘাতের কথা উল্লেখ করেও নাহিদ ইসলাম লেখেন, 'আমরা এখনো দাঁড়িয়ে আছি। আপনার কথা মতোই, আমরা শত্রুর প্রতিও ন্যায়বিচার করব। কিন্তু ফ্যাসিস্টদের জন্য কোনো ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, যারা নিপীড়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং আমাদের হাজারো মানুষকে হত্যা করেছে—তাদের জন্য এক বিন্দু ক্ষমাও নেই।'
ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে নাহিদ ইসলাম লেখেন, 'গত দেড় বছরে ইতিহাসের দাবি মেটাতে না পারলেও পিছু হটার সুযোগ নেই। আমাদের জীবন যেতে পারে, কিন্তু আমরা জুলাইকে ছাড়ব না।'
পোস্টের শেষে তিনি লেখেন, 'আমাদের মাঝে ফিরে আসুন, ভাই... আমরা অপেক্ষায় আছি।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে