স্ট্রিম সংবাদদাতা

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বচনদস্যুরা।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ওসি ও ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, মাছ ধরতে বঙ্গোপসাগরে যাওয়া জেলেদের আটটি ট্রলারে হামলা করে জেলেদের নিয়ে যায় দস্যুরা। অপহরণের শিকার জেলে হরিদাস বিশ্বাস, গোপাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শংকর বিশ্বাস, তুষার বিশ্বাস, মনিরুল বিশ্বাস ও উজ্জল কুমার বিশ্বাসের বাড়ি খুলনার পাইকগাছায়।
একই রাতে আমবাড়ীয়ার খাড়ি এলাকায় সুমন-জাহাঙ্গীরের দস্যুবাহিনী অস্ত্রের মুখে ১২টি ট্রলার থেকে ১২ জেলেকে তুলে নিয়ে যায়। তারা হলেন– কালিদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রূপ কুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও বাটু বিশ্বাস। তাদের বাড়ি পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।
পরিবারের সদস্যরা জেলেদের উদ্ধারে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তারা বলছেন, দস্যুদের দমন করা না গেলে তাদের পক্ষে পেশায় থাকা সম্ভব হবে না।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শরীফুল ইসলাম জানান, জেলেদের উদ্ধার ও নিরাপত্তায় বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বগুড়া শহরের বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও শিশুকন্যা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ সোমবার। রোববার (২৪ মে) এশার নামাজের পরই হাজিরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। হজের নিয়ম মেনে তাঁরা ইহরামের কাপড় পরেছেন।
৩২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি আস্তানা থেকে ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট এবং নোট তৈরির সরঞ্জামসহ দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে
প্রথমে নিরাপত্তা দিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে হেফাজতে নেওয়া হয় বলে দাবি করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগে