হাদির মৃত্যুতে উত্তাল দেশ, বিক্ষোভ থেকে বিচার দাবিইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ ও উত্তরার মুগ্ধ চত্বরে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।
ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, ন্যায়বিচার দাবিইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
৩০০ আসনে প্রার্থী দিচ্ছে না এনসিপি, শনিবার ঘোষণা হবে আরও ১০০আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শনিবার দ্বিতীয় দফায় ১০০ আসনে প্রার্থী ঘোষণা আসতে পারে।
আসনভিত্তিক ‘ফ্যাসিবাদের প্রক্সিদের’ প্রতিরোধের ঘোষণা‘ফ্যাসিবাদের দোসরদের’ পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে প্রয়োজনে জেলা ও আসনভিত্তিক প্রতিরোধে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
‘সাইবার বুলিং’ ও ‘ক্রমাগত হত্যার হুমকিতে’ রুমির আত্মহত্যা, দাবি এনসিপি নেতাররাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় ‘জান্নাতি ছাত্রী হোস্টেল’ নামে একটি ভবন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এনসিপি নেত্রীর নাম নাম জান্নাত আর রুমি। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
হাতিয়ায় হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখমনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি প্রচারে তিন সমর্থককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভোটে বাধা দিলে প্রতিহত করার আহ্বান ‘দায়িত্বজ্ঞানহীন’: এনসিপিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বাক্সে ভোট জমা দিতে কেউ বাধা দিলে তাকে প্রতিহত করার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যকে ‘দায়সারা’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলছেন তাঁর
এনসিপির পদযাত্রা শুরু, বাংলামোটর থেকে যাবে শহীদ মিনারমহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শীর্ষক পদযাত্রা শুরু করেছে।
সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই-যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: নাহিদ ইসলামসরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে।’
অভ্যুত্থানের নায়কদের হত্যার টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলামশহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ এবং নির্বাচনকে বানচাল করার জন্য অভ্যুত্থানের নায়কদের টার্গেট করে হত্যা করা হচ্ছে।’
জুলাই অভ্যুত্থানকে নস্যাতের সব চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব চেষ্টা রুখে দিতে দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
দিল্লিতে বসে অস্থিতিশীলতার ছক কষছে আ. লীগ: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে দিল্লিতে বসে পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আর ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া এ ধরনের তৎপরতা চালানো সম্ভব নয়।’
রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক আহ্বান করা হয়েছে। বিএনপি ও জামায়াত শীর্ষ পর্যায় থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ওসমান হাদিকে হত্যাচেষ্টায় এনসিপির তীব্র নিন্দা ও গভীর উদ্বেগঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে।
এনসিপি নাকি গণঅধিকার—কোন দলে যাচ্ছেন আসিফযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলে নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ—দুই দলই আলোচনা চালিয়ে যাচ্ছে। দল দুটির শীর্ষ নেতারা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সরকার ও ইসিকে এনসিপির ধন্যবাদজাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে দলটি।
জাতীয় পার্টির সাবেক উপদেষ্টার মনোনয়ন: এনসিপি বলছে, ‘দলের চেয়ে পারিবারিক ঐতিহ্য বড়’আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে তারেক এ আদেলকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত ১২৫ প্রার্থীর প্রথম তালিকায় তাঁর নাম রয়েছে।