স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে দিল্লিতে বসে পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আর ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া এ ধরনের তৎপরতা চালানো সম্ভব নয়।’
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর এসব মন্তব্য করেন তিনি। এদিন বেলা ১১টার দিকে নিজের বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নেতারাও উপস্থিত ছিলেন। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছি আমরা। আমরা বলেছি, সরকারকে আরও কঠোর হতে হবে। নির্বাচন কমিশনের ওপর সেই আস্থা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে।’
এ সময় তিনি ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তারের আলটিমেটাম দেন। তিনি বলেন, ‘শুধু হামলাকারীরাই নয়, বরং এই পরিকল্পনার সঙ্গে যারা জড়িত এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে ‘জঙ্গি তৎপরতা’ হিসেবে আখ্যায়িত করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ দিল্লিতে বসে এই সকল পরিকল্পনা করছে। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া তারা এই ধরনের পরিকল্পনা করতে পারে না।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করেছে। এখনো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত সরকার নৈতিক অপরাধ করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে সহায়তা করছে।’
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে ভারতীয় হাইকমিশনকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান নাহিদ। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে ডেকে কঠোরভাবে বলতে হবে যে, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমরাও আমাদের অবস্থান জানাব।’
সবশেষ দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দল-মত নির্বিশেষে জনগণের ভেতরে ঐক্যটা থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এই সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
২০ ঘণ্টা আগে