স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বাক্সে ভোট জমা দিতে কেউ বাধা দিলে তাকে প্রতিহত করার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যকে ‘দায়সারা’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলছেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনা করা যাবে না। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন।’
ভাষণের সমালোচনা করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন বলেন, ‘এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। প্রধান উপদেষ্টা জনগণের ওপর দায় দিতে চান। এই যে হাদি ভাইকে গুলি করা হলো, সেখানেও অপরাধী ধরতে সরকার ব্যর্থ হয়েছে। পুরো সময়টাই সরকার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
এই নেত্রী আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার পুরোটা সময় স্ববিরোধী ও দ্বিচারিতামূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। একটা সরকার এভাবে চলতে পারে না। আগামী নির্বাচনে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি দায়িত্ব নিতে হবে, যেন জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে।’
সরকার সংস্কার করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন নির্বিঘ্ন ও সুনিপুণ হওয়া অবশ্যই যৌক্তিক। কিন্তু শুরু থেকেই পুলিশ প্রশাসন, র্যাব ও অন্যান্য যত সংস্থা আছে, সরকার সেখানে সংস্কার করেনি। এ জন্য আজকে হাদি ভাইয়ের মতো লোকেদের গুলি খেতে হচ্ছে।’ সরকারের প্রতি আরও দায়িত্বশীল আচরণ আশা করেন এই নেত্রী।
এদিকে দলটির কূটনীতি সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ স্ট্রিমকে বলেন, ‘প্রধান উপদেষ্টা এ ধরনের বক্তব্য দিতে পারেন না। ভোটকেন্দ্রে নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের মন্তব্য করা চলমান “মব” সংস্কৃতিকে একধরনের উসকে দেওয়ার নামান্তর। আমরা চাই সরকার ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুক, যেখানে ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নে স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে