প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে আসা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা কে কোথায় এবং কখন ভোট দেবেন— তা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টাকে ৪০ হাজার নাগরিক চিরকুটে জানালেন মনের কথাঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬টি, চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি, সিলেট থেকে ১ হাজার ৬৫১টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি এবং ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি মন্তব্য এসেছে।
নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সহ্য করব না: প্রধান উপদেষ্টাআসন্ন নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো সারাদেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও মন্তব্য করেন।
ক্ষমতা হস্তান্তরের পর নিজ কাজে ফিরে যাব: ড. ইউনূসনির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের হাতে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
গুজব ছড়ালে রাষ্ট্র সহ্য করবে না: প্রধান উপদেষ্টাত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কেউ সোশ্যাল মিডিয়া বা অন্য কোনোভাবে গুজব ছড়ালে রাষ্ট্র সহ্য করবে না।
ভোটের ফল নয়, প্রাধান্য দিন বৃহত্তর স্বার্থ: প্রধান উপদেষ্টাজুলাইযোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট কোনোটিই সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
শহিদ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টাশহিদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধের নির্দেশ প্রধান উপদেষ্টারআন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
নির্বাচন পারফেক্ট করাই এখন চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টানির্বাচনী প্রচার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী প্রচার শান্তিপূর্ণভাবে হচ্ছে। কেউ কারও বিরুদ্ধে কটূকথা বলছেন না। কোনো অভদ্র আচরণও হচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য অত্যন্ত ইতিবাচক পরিবর্তন।