জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৪
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালীন বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রফেসর মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর সামগ্রিক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর বিশেষ সহযোগিতার জন্য তিনি সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত